Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জাতীয় দলে ফেরার আশা নিয়ে স্যান্টোসে যোগ দিয়েছেন নেইমার। ব্রাজ়িলিয়ান লিগের ম্যাচে ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে হারার পর কান্নায় ভেঙে পড়েছেন তারকা ফুটবলার নেইমার (Neymar)।
Football (Neymar)
ফুটবল কেরিয়ারের অন্যতম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। ২০২২ সালে প্যারিস সঁ জঁ ছেড়ে সৌদি আরবের আল হিলালে যোগ দেন নেইমার। চোটের জন্য দেড় বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে। ২০২৪-২৫ মরশুমে সই করেন ছোটবেলার ক্লাব স্যান্টোসে। তার মূল লক্ষ্য ছিল বিশ্বকাপে দলে ফেরা। কিন্তু সেই আশা অনেকটাই ধাক্কা খেলো এই ম্যাচে তার দল হারের কারণে (Neymar)।
ব্রাজিলিয়ান লিগের ম্যাচে স্যান্টোস ভাস্কো দা গামার কাছে হাফ ডজন গোলে হারার পর ভেঙে পড়তে দেখা যায় নেইমারকে। মাঠেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। এই ম্যাচে লজ্জাজনক হারের কিছুক্ষণের মধ্যেই বরখাস্ত করা হয় দলের কোচকে।

দুই দলের কাছেই এই ম্যাচ ছিল খুব গুরুত্বপূর্ণ একই ম্যাচ। তবে প্রথম থেকেই দেখা যায় ভাস্কো দা গামার দাপট। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে খেলা শেষ হয় ৬-০ ব্যবধানে। এই হার যে কতটা লজ্জার সেটা মাঠে নেইমারের ভেঙে পড়া দেখেই অনুমান করা যায় (Neymar)। এই মুহূর্তে ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে রয়েছে সান্তোস। এই ম্যাচের আগে অবনমনের আওতায় থাকা চারটি দলের মধ্যে ছিল ভাস্কো দা গামা। তবে ম্যাচ জিতে তারা এখন সুবিধাজনক অবস্থায় রয়েছে তারা।
আরও পড়ুন: China: চাঁদের মাটিতে চীনের আধিপত্য বিস্তার
পরাজয়ের পর নেইমার এই হারকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন। তিনি সমর্থকদের প্রতিবাদকেও যুক্তিযুক্ত বলে মেনে নিয়েছেন এবং এই হারকে তার সবথেকে খারাপ অভিজ্ঞতা বলেও উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন রাগ আর হতাশায় কান্নায় আসছে এবং কী করণীয় সেই নিয়েও ভাবা দরকার (Neymar)।
কার্যত এই হারের পরে নেইমারের বিশ্বকাপের স্বপ্ন ফিকে হয়ে আসছে। এই ম্যাচ জিতলে অনেকটা সুবিধাজনক অবস্থায় থাকতো দল এবং নেইমার। তবে এখন দেখার নেইমার ও তার দল কীভাবে ঘুরে দাঁড়ায় (Neymar)।


