Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ফ্রান্সের লুভ্র মিউজিয়ামের পর এবার চোরেদের নজর ব্রিটেনের এক মিউজিয়ামে। সূত্রের খবর, ব্রিস্টলের ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েল্থ মিউজিয়াম(British Empire and Commonwealth Museum) থেকে ৬০০টি দুর্মূল্য এবং দুর্লভ সামগ্রী গায়েব হয়েছে (Britain)। খোয়া যাওয়া জিনিসের তালিকায় রয়েছে ভারতে ব্রিটিশ জমানার বেশ কিছু দুর্লভ শিল্পকর্ম। মিউজিয়াম থেকে দুর্লভ জিনিস চুরি যাওয়ার বিষয় নিশ্চিত করেছে অ্যাভন এবং সমারসেট পুলিশও।
তিন মাস আগে মধ্যরাতে চুরি! (Britain)
পুলিশ জানিয়েছে, মাস তিনেক আগে চুরির ঘটনাটি ঘটে। মিউজিয়াম থেকে মধ্যরাতে দুর্লভ সামগ্রী চুরি হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ২৫ সেপ্টেম্বর রাত ১টা থেকে ২টোর মধ্যে চুরি হয়। তবে বিষয়টি জানতে পারা গিয়েছে কিছুদিন আগেই। আর তারপরই নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। বিবৃতি দিয়ে পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। চারজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ। পুলিশ এবং গোয়েন্দারা এই সন্দেহভাজনদের দেখে চিনে নেওয়ার আবেদনও করেছেন জনসাধারণের কাছে।
কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে জল্পনা (Britain)
সংবাদসংস্থা সূত্রে বলা হয়েছে, খোয়া যাওয়া জিনিসের তালিকায় রয়েছে হাতির দাঁতের বুদ্ধ-মূর্তি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের বেল্টের বকল্স। অ্যাভন ও সমারসেট পুলিশের এক আধিকারিক ড্যান বুরগন বলেন, ‘‘কী ভাবে জিনিসগুলি চুরি হল, কোথায় গাফিলতি ছিল, নিরাপত্তায় কোথায় কোথায় গলদ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’’ তবে এরই মধ্যে প্রশ্ন উঠেছে, সামগ্রীগুলি চুরি গিয়েছে তিন মাস আগে, তাহলে এতদিন পর তা প্রকাশ্যে আনা হল কেন? মিউজিয়াম কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন: America: ট্রাম্পের সুস্থতা নিয়ে জোর জল্পনা: হাতের ব্যান্ডেজ নিয়ে একাধিক প্রশ্ন
অক্টোবরে চুরি লুভরে (Britain)
গত অক্টোবরে প্যারিসের লুভ্র মিউজিয়াম থেকে মূল্যবান জিনিস চুরি যাওয়ায় শোরগোল পড়ে যায়। নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া মিউজিয়াম থেকে কী ভাবে চুরি হয়ে গেল, তা নিয়েও নানা প্রশ্ন ওঠে। চুরি যাওয়া সামগ্রীগুলির মধ্যে ছিল টিয়ারা বা মুকুট, দুল, নীলার নেকলেস।



