Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন রাজনীতিতে নতুন ইতিহাস (America)। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নেতৃত্বাধীন ডেমোক্র্যাট শিবির আবারও হোয়াইট হাউসে জয় উদযাপন করছে। শুধু নিউইয়র্কের মেয়র নির্বাচন নয়, ভারিজিনিয়া এবং নিউ জার্লিতে গর্ভনর নির্বাচনেও ডেমোক্র্যাটদের কাছে পরাজিত রিপাব্লিকান প্রার্থীরা।

ওবামা যুগের ধারাবাহিকতার প্রতীক (America)
এই জয় শুধু দলের নয়, বরং ওবামা যুগের ধারাবাহিকতার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। কারণ, অনেক বিশ্লেষকের মতে, এই নির্বাচনে জো বাইডেনের উত্তরাধিকার রক্ষায় ওবামার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ—প্রচার থেকে শুরু করে নীতিগত দিকনির্দেশনা পর্যন্ত।

আরও পড়ুন: Salman Khan: শরীরের যন্ত্রণা সত্ত্বেও সুস্থ ও ফিট সলমন খান, ছবি দেখেই অবাক অনুরাগীরা!
ট্রাম্পের শিবিরে হতাশার ছায়া (America)
অন্যদিকে, রিপাবলিকানদের পক্ষে লড়ে ফের পরাজিত হলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নির্বাচনে না লড়লেও তাঁর দলের জয় যেমন তাঁর, হারের দায়ও তাঁরই। ট্রাম্পের শিবিরে এখন হতাশার ছায়া, যদিও তিনি নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তোলার ইঙ্গিত দিয়েছেন। তবুও মার্কিন রাজনীতিতে ট্রাম্পের প্রভাব এখনো প্রবল—তার সমর্থক গোষ্ঠী আগের মতোই সংগঠিত। অন্যদিকে মেয়র তথা গভর্নর নির্বাচনের আগে নিজের দলের প্রার্থীদের হয়ে প্রবলভাবে গলা ফাটিয়েছেন ওবামা। তাঁদের প্রচারে জোর সমর্থনও দিয়েছেন।
আবার “ট্রাম্প বনাম ওবামা”? (America)
এখন প্রশ্ন উঠছে—২০২৮ সালের নির্বাচনে কি আবার “ট্রাম্প বনাম ওবামা” মুখোমুখি লড়াই দেখা যাবে? যদিও বারাক ওবামা নিজে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, তবুও তাঁর প্রভাব, কৌশল, ও রাজনৈতিক উপস্থিতি ডেমোক্র্যাট শিবিরে এখনো অক্ষুণ্ণ। অনেকেই মনে করছেন, ওবামা-পরবর্তী প্রজন্মের নেতৃত্বেও তিনি ছায়া ফেলছেন।
২০২৮-এর প্রস্তুতি শুরু
ট্রাম্প শিবির অবশ্য হার মানছে না। তারা ২০২৮-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে বলেই জানা গেছে। ফলে মার্কিন রাজনীতির পরবর্তী অধ্যায়েও ওবামা বনাম ট্রাম্প—এই দুই নামই থেকে যাবে কেন্দ্রবিন্দুতে, সরাসরি না হলেও প্রভাবের লড়াইয়ে।



