Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সকালবেলা ঘুম থেকে উঠে মুখ (Broken Mirror) দেখা থেকে শুরু করে সাজগোজ-সব ক্ষেত্রেই আয়না অপরিহার্য। কিন্তু বাস্তুশাস্ত্রের দৃষ্টিতে আয়না কেবল একটি ব্যবহারিক বস্তু নয়, বরং এটি শক্তির প্রবাহ ও প্রতিফলনের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই ঘরে আয়নার অবস্থান ও অবস্থা-দুটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা।
মারাত্মক ভুল (Broken Mirror)
অনেক সময় অসাবধানতায় বাড়ির আয়নায় (Broken Mirror) ফাটল ধরে যায় বা সামান্য ভেঙে যায়। আবার আবেগের বশে বা “এতটুকু ভাঙা, কিছু হবে না” ভেবে অনেকেই সেই আয়নাই ঘরে রেখে দেন। কিন্তু বাস্তুমতে এটি মারাত্মক ভুল। শাস্ত্র অনুসারে, ভাঙা বা চির ধরা আয়না ঘরে রাখলে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং তার প্রভাব ধীরে ধীরে গোটা পরিবারের ওপর পড়তে শুরু করে।
ইতিবাচক শক্তির বাহক (Broken Mirror)
বাস্তুশাস্ত্রে আয়নাকে ইতিবাচক শক্তির (Broken Mirror) বাহক বলা হয়। অক্ষত ও পরিষ্কার আয়না সৌভাগ্য, সুখ ও সমৃদ্ধির প্রতীক। কিন্তু সেই আয়নাতেই যখন ফাটল দেখা যায়, তখন তা আর শক্তির প্রতিফলক থাকে না-বরং নেতিবাচকতার কেন্দ্র হয়ে ওঠে। একটি বিশ্বাস অনুযায়ী, আয়না ভেঙে যাওয়া মানে কোনও অশুভ শক্তি বা বড় বিপদ পরিবারের ওপর আসার আগেই আয়নাটি সেই আঘাত নিজের ওপর নিয়ে নিয়েছে। ফলে সেই ভাঙা আয়না বাড়িতে রেখে দেওয়া মানে সেই বিপদকে বাড়ির মধ্যেই আটকে রাখা।

মানসিক অস্থিরতা বাড়ে
বাস্তু মতে, ভাঙা আয়নার প্রথম প্রভাব পড়ে মানুষের মানসিক অবস্থার ওপর। চির ধরা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলে অজান্তেই মানসিক অস্থিরতা বাড়ে, আত্মবিশ্বাসে ভাটা পড়ে এবং অকারণে ভয় বা নেতিবাচক চিন্তা গ্রাস করে। এছাড়াও আর্থিক দিক থেকেও এর প্রভাব গুরুতর হতে পারে। মনে করা হয়, যে বাড়িতে ভাঙা কাঁচ বা আয়না থাকে, সেখানে ধনসম্পদের প্রবাহ ব্যাহত হয় এবং অর্থকষ্ট বা ঋণের সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন: Whatsapp Hacking: সেভড নম্বর থেকেই আসছে হোয়াটসঅ্যাপ হ্যাকের ফাঁদ!
শুধু তাই নয়, পারিবারিক সম্পর্কেও এর প্রভাব পড়ে। ঘরের মধ্যে অশান্তি, দাম্পত্য কলহ বা আত্মীয়দের মধ্যে ভুল বোঝাবুঝির পিছনেও অনেক সময় এই ধরনের বাস্তুদোষ কাজ করে। ভাঙা আয়না ছাড়াও আয়না ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলা জরুরি। আয়না সবসময় পরিষ্কার রাখা উচিত, দুটি আয়না মুখোমুখি রাখা উচিত নয় এবং শোওয়ার ঘরে বিছানার ঠিক সামনে আয়না রাখা এড়িয়ে চলাই ভালো।


