Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের ৩ অক্টোবর, শুক্রবার (Budh Gochar) ভোর ৩টা ৩৬ মিনিটে বুধ গ্রহ তার নিজের রাশি কন্যা ত্যাগ করে প্রবেশ করেছে তুলা রাশিতে, যা শুক্রের অধীন। জ্যোতিষশাস্ত্রে বুধের এই রাশি পরিবর্তন অত্যন্ত শুভ বলে বিবেচিত, বিশেষত যখন তুলা রাশিতে ইতিমধ্যেই মঙ্গল অবস্থান করছে। এই মুহূর্তে বুধ ও মঙ্গলের মিলন তুলা রাশিকে শক্তিশালী করে তুলেছে, যার প্রভাব পড়বে বিভিন্ন রাশির ওপর।
সবচেয়ে বেশি লাভবান কারা? (Budh Gochar)
এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন কন্যা (Budh Gochar), তুলা ও ধনু রাশির জাতক-জাতিকারা। তাদের জীবনে এই সময় নিয়ে আসতে পারে অর্থনৈতিক উন্নতি, পেশাগত সাফল্য এবং নতুন সুযোগের দ্বার।
কন্যা রাশি (Budh Gochar)
কন্যা রাশির ক্ষেত্রে, বুধ এই রাশির অধিপতি হওয়ায় তার (Budh Gochar) গোচর সবসময়ই তাৎপর্যপূর্ণ। এবার বুধ দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে, যা আর্থিক নিরাপত্তা, ভাষা ও পারিবারিক মূল্যবোধের প্রতীক। এই সময় কন্যা রাশির জাতকরা ধন-সম্পদ লাভের সম্ভাবনা দেখবেন। যাঁরা কাজ খুঁজছেন বা নতুন প্রজেক্টে যুক্ত হতে চাইছেন, তাঁদের জন্য এই সময়টি অনুকূল। পাশাপাশি, পারিবারিক বন্ধনও মজবুত হবে।
তুলা রাশি
তুলা রাশির জন্য এটি এক বিশেষ সময়, কারণ বুধ সরাসরি এই রাশিতে অবস্থান করছে। বুধের উপস্থিতি তুলার জাতকদের জীবনে এনে দেবে নতুন দিশা। আটকে থাকা কাজগুলিতে গতি আসবে, ক্যারিয়ারে উন্নতি হতে পারে এবং ব্যবসার সম্প্রসারণের সুযোগও তৈরি হবে। যারা বেতন বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন, তাদের আশাও পূরণ হতে পারে। ব্যক্তিগত সম্পর্ক ও বৈবাহিক জীবনেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য সময়টা বেশ শুভ।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই গোচর হয়েছে একাদশ ঘরে, যা লাভ ও আকাঙ্ক্ষা পূরণের ঘর হিসেবে পরিচিত। এই সময় ধনু রাশির মানুষরা বিভিন্ন উৎস থেকে লাভের সম্ভাবনা দেখতে পারেন। বন্ধুবান্ধব ও পরিবারের সহযোগিতাও মিলবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্যও এটি একটি লাভজনক সময়।
আরও পড়ুন: Bisrakh Village: অশুভ বিনাশের দিনে কেন রাবণের পুজো করা হয়?
সব মিলিয়ে, বুধের এই রাশি পরিবর্তন বেশ কয়েকটি রাশির জন্য খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দরজা। তবে মনে রাখতে হবে, প্রতিটি মানুষের জন্মকুণ্ডলী অনুযায়ী ফলাফল আলাদা হতে পারে। তাই সঠিক ভবিষ্যদ্বাণীর জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়াই শ্রেয়।
বিঃদ্রঃ এই প্রতিবেদনটি সাধারণ জ্যোতিষীয় ব্যাখ্যার উপর ভিত্তি করে তৈরি। বাস্তব সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পেশাদার পরামর্শ নিন।


