Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তও খারিজ করল কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের করা মামলাতেই এই রায় দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ।
২০১৭ সালে বিজেপিতে যোগ মুকুল রায়ের (Mukul Roy)
২০১৭ সালের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায় (Mukul Roy)। সেই সময় শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তার কয়েকদিন পর তার ছেলে শুভ্রাংশু রায়ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২০২০ সালে বিজেপি মুকুলকে সর্বভারতীয় সহ-সভাপতি করে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে জিতে প্রথমবার বিধায়ক হন মুকুল। তার কয়েক মাসের মধ্যেই ১১ জুন বিজেপি ছেড়ে আবারও তৃণমূলে যোগ দেন তিনি।
মুকুলের বিধায়ক পদ বহাল রাখার সিদ্ধান্ত স্পিকারের (Mukul Roy)
মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজের জন্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করে বিজেপি। উল্টে তাকে বিধানসভার পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। সাধারণত বিরোধী দল থেকেই এই পদের জন্য কাউকে মনোনীত করা হয়। কিন্তু মুকুল রায় তৃণমূলের যোগদান করায় তার সেই পথ খারিজেরও আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। সেই নিয়ে শাসক-বিরোধী তরজা চরমে ওঠে। যদিও বিধানসভায় মুকুলের আইনজীবীরা বরাবরই দাবি করে এসেছেন, তিনি বিজেপির বিধায়ক। কখনও দলবদল করেননি। বিজেপির অভিযোগ খারিজ করে মুকুলের বিধায়ক পদ বহাল রাখার সিদ্ধান্ত নেন স্পিকার।
আরও পড়ুন : Weather Winter Today: ১৩ ডিগ্রিতে পারদ, শীত কি তবে জাঁকিয়ে বসছে রাজ্যে?
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি
দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পথ খারিজ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় বিজেপি। এবং মুকুল রায় বিজেপিতেই আছেন বলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে রায় দিয়েছিলেন, তাকেও চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেই মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। এরপরই মুকুল রায়ের বিধায়ক পথ খারিজের আবেদন জানিয়ে এবং স্পিকারের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদে বসাকে চ্যালেঞ্জ করে পৃথক মামলা করেছিলেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ও।
আরও পড়ুন : SIR: দেশের সেবা করেও ভোটাধিকার বঞ্চিত, চুঁচুড়ার প্রাক্তন সেনা কর্মীর নাম উধাও ভোটার তালিকা থেকে!
বৃহস্পতিবার সেই জোড়া মামলাতেই দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার পাশাপাশি স্পিকারের সিদ্ধান্তকেও খারিজ করে দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।


