Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এসএসসি গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ নতুন নিয়োগ প্রক্রিয়া (Calcutta High Court) নিয়ে এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগেই কলকাতা হাইকোর্ট গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ এর চিহ্নিত অযোগ্যদের তালিকা বিস্তারিত তথ্য সহ প্রকাশ করার নির্দেশ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে। বুধবার গ্রুপ ‘সি’ গ্রুপ ‘ডি’ -এর যোগ্যদের (নট স্পেসিফিকালি টেন্টেড) তালিকাও প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেইসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশমতো যোগ্যদের বয়সের ছাড় ও অন্যান্য সুবিধা দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যও কমিশনকে নির্দেশ দিলেন বিচারপতি সিনহা। মামলার পরবর্তী শুনানি আগামী ৬ ডিসেম্বর।
কমিশনকে নির্দেশ (Calcutta High Court)
এসএসসি ২০১৬ তে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের (Calcutta High Court) নির্দেশে বাতিল হয় গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ এরও পুরো প্যানেল। সুপ্রিম কোর্টের নির্দেশমতো শিক্ষকদের পাশাপাশি অশিক্ষক কর্মচারীদের নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু করে কমিশন। কিন্তু নতুন রুল অনুযায়ী চাকরিহারা যোগ্য অশিক্ষক কর্মচারীদের বয়সে ছাড় সহ অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। অথচ সুপ্রিম কোর্ট যোগ্য অশিক্ষক কর্মচারীদের বয়সে ছাড় সহ অন্যান্য সুবিধা দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছিল।
বিচারপতি সিনহার নির্দেশ (Calcutta High Court)
সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না হওয়ায় বয়স ছাড় ও অন্যান্য সুবিধা পেয়ে (Calcutta High Court) নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিহারা যোগ্য গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ কর্মীদের একাংশ। বুধবার সেই মামলাতেই বিচারপতি অমৃতা সিনহা চাকরিহারা যোগ্য গ্রুপ ‘সি’ গ্রুপ ‘ডি’ কর্মচারীদেরও তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন স্কুল সার্ভিস কমিশনকে। সেইসঙ্গে বয়স ছাড় ও অন্যান্য সুবিধা দিয়ে চাকরিহারা যোগ্য অশিক্ষক কর্মচারীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে অংশগ্রহণ করতে পারেন সেই নির্দেশও দিয়েছেন বিচারপতি সিনহা।
অমৃতা সিনহা তাঁর পর্যবেক্ষণে বলেন..
বিচারপতি অমৃতা সিনহা তাঁর পর্যবেক্ষণে বলেন, ব্যাপক দুর্নীতি হয়েছিল। তার জন্যই অযোগ্যরা চাকরি পাওয়ায় যোগ্যরা বঞ্চিত হয়েছিলেন। যদি স্বচ্ছ ভাবে নিয়োগ প্রক্রিয়া হতো তাহলে এই চাকরিহারা যোগ্যরাই সুযোগ পেতেন। তাই যোগ্য চাকরিহারা অশিক্ষক কর্মচারীদের বয়সে ছাড় ও অন্যান্য সুবিধা সহ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দিতেই হবে।
আরও পড়ুন: Sunny Leone: সানি লিওনের র্যাম্প শোতে সচেতনতার অভিনব বার্তা!
ইতিমধ্যেই গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার শেষ তারিখ ৩ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৮ ডিসেম্বর করা কথা ঘোষণা করেছে কমিশন। তাই এই সময়ের মধ্যেই চাকরিহারা যোগ্য অশিক্ষক কর্মচারীদের তালিকা কমিশনকে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই মামলা এবং গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ নতুন নিয়োগ প্রক্রিয়ায়তেও অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ৫ নম্বর দেওয়াকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে, এই দুই মামলার পরবর্তী শুনানিই হবে আগামী ৬ ডিসেম্বর।


