Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনন্যা দে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে (Calcutta High Court) রাজ্যের বিভিন্ন থানায় এখনও পর্যন্ত কত ও কী ধরনের অভিযোগ দায়ের হয়েছে, তার রিপোর্ট আগামী বুধবারের মধ্যে দিতে পুলিশকে মৌখিক নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর।
পালাবদলের পর বিভিন্ন থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর (Calcutta High Court)
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রাজনৈতিক প্রতিহিংসা (Calcutta High Court) চরিতার্থ করতে তাঁকে একের পর এক মামলায় জর্জরিত করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে। বিভিন্ন মামলায় পুলিশ তাঁকে তলব করছে। হাজিরা দিতে গেলে তাঁকে হয়রানির শিকার হতে হবে। তাই আইনি সুরক্ষা চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলা করেছিলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কী মামলা দায়ের হয়েছে? (Calcutta High Court)
বুধবার সেই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও (Calcutta High Court) পর্যন্ত রাজ্যের বিভিন্ন থানায় কতগুলো ও কী মামলা দায়ের হয়েছে, পুলিশকে সেই রিপোর্ট দেওয়ার মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।
মামলার গ্ৰহণযোগ্যতা নিয়ে প্রশ্ন বিচারপতির
অভিষেকের আইনজীবী আশঙ্কার কথা জানালে বিচারপতি মামলার গ্ৰহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘আমি ইতিমধ্যেই রক্ষাকবচ দিয়েছি। তাহলে পুলিশ ডাকলে অসুবিধা কোথায়? এই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই।’ ইতিমধ্যেই অন্য মামলায় ৩১ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। এদিন সেই কথাই অভিষেকের আইনজীবীকে স্মরণ করিয়ে দেন তিনি।
আরও পড়ুন : Calcutta High Court : আপাতত কোনও আইনি পদক্ষেপ নয়, হাইকোর্টে সাময়িক স্বস্তি মহুয়া মৈত্রর
আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি
তখন অভিষেকের আইনজীবী বলেন, প্রতিদিনই তাঁর মক্কেলের বিরুদ্ধে নতুন নতুন মামলা দায়ের করা হচ্ছে। তার তালিকা দেওয়া হোক। এখনও পর্যন্ত আটটি মামলা আছে। তখনই বিচারপতি সৌগত ভট্টাচার্য্য পুলিশকে মৌখিক নির্দেশ দেন, অভিষেকের বিরুদ্ধে এখনও পর্যন্ত কতগুলো অভিযোগ দায়ের হয়েছে, তার রিপোর্ট দিতে। আগামী বুধবার আবারও এই মামলার পরবর্তী শুনানি।
অতীতে এই একধরনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সরকারের আমলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তখন আবেদন করেছিলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এভাবে তাঁকে বারবার হেনস্থার শিকার না হতে হয়, এবং তাঁর বিরুদ্ধে যে কোনও এফআইআর দায়ের করার আগে যেন আদালতের অনুমতি নেওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে সেইসময় শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্যে পালাবদলের পর এবার সেই একই রকম আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, ‘আপনাকে তো আদালত রক্ষাকবচ দিয়েছে। তাহলে পুলিশের তদন্তে সহযোগিতা করতে অসুবিধা কোথায়?’


