Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : ২০২৩-২০২৫ ব্যাচের ডিএলএড পরীক্ষার্থীদের এখনও রেজাল্ট প্রকাশ না হওয়ায় প্রাথমিকের নতুন নিয়োগ অংশ নিতে পারছেন না। দ্রুত রেজাল্ট প্রকাশ এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়। সোমবার বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে মামলার শুনানি হয়।
মামলাকারী আইনজীবীর দাবি (Calcutta High Court)
মামলাকারী প্রার্থীদের আইনজীবীর ফিরদৌস শামিম আদালতে দাবি করেন, নিয়োগে অংশ নেওয়ার ক্ষেত্রে বিচার্য হল, উচ্চ মাধ্যমিক অথবা স্নাতকে ৫০ শতাংশ নম্বর, টেট পাস এবং ডিএলএড ডিগ্ৰি। কিন্তু, ২০২৩-২০২৫ ব্যাচের ডিএলএড-এর পরীক্ষা হয়ে গেলেও এখনও রেজাল্ট প্রকাশ করা হয়নি। অথচ এরা সকলেই টেট পাস। কিন্তু ডিএলএড-এর পরীক্ষার ফল প্রকাশ হয়নি এখনও। এই নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশের আগেই পরীক্ষা হয়ে গিয়েছিল। এখনও তার রেজাল্ট প্রকাশ হয়নি (Calcutta High Court)। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর। তাঁদের কোর্স শেষ হয়ে গেলেও রেজাল্ট প্রকাশ হয়নি বলে তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না।
আরও পড়ুন : Kunal Ghosh: ‘হিন্দি রাষ্ট্রভাষা নয়’ রাজ্যপালকে সংবিধানের ধারা মনে করালেন কুণাল
অথচ পর্ষদের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী মামলাকারীয় পরীক্ষায় বসতে পারেন। এবং ভেরিফিকেশনের সময় যোগ্যতার সার্টিফিকেট বা ফলাফল অনুযায়ী শর্ট লিস্ট করা হোক। কিন্তু এক্ষেত্রে রেজাল্ট না প্রকাশ হওয়ায় মামলাকারীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতেই পারছেন না। এক্ষেত্রে ২০১৪ নিয়োগের ক্ষেত্রে এই বিষয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে। তাই দ্রুত রেজাল্ট প্রকাশ করে মামলাকারীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার আবেদন আদালতের কাছে জানান আইনজীবী ফিরদৌস শামিম।
আরও পড়ুন : SIR: স্বচ্ছ-নির্ভুল ভোটার তালিকায় অতিরিক্ত নজরদারি, ৫ পর্যবেক্ষক নিয়োগ নির্বাচন কমিশনের
প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি (Calcutta High Court)
যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, যেহেতু মামলাকারীদের এখনও রেজাল্ট প্রকাশ হয়নি (Calcutta High Court), তাই রুল অনুযায়ী তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি রায়দান স্থগিত রেখেছেন। আগামীকাল তথা ৯ ডিসেম্বর মঙ্গলবার এই মামলায় রায় দেবেন বিচারপতি পট্টনায়ক। ২০২৩-২০২৫ বিএলএড ব্যাচের প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কি না, তা আগামীকালই স্পষ্ট হয়ে যাবে।


