Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : সম্পূর্ণ তথ্য সহ অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta high court)। বেঁধে দেওয়া হল ডেটলাইন। কোন ক্যাটেগরিতে তাঁরা টেন্টেড, তা উল্লেখ করতে হবে, কমিশনকে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। কমিশনের প্রকাশিত অযোগ্যদের তালিকা অসম্পূর্ণ বলে উল্লেখ আদালতের।
অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ (Calcutta high court)
এসএসসি-এর প্রকাশিত ১,৮০৬ জন অযোগ্যের পূর্ণাঙ্গ তথ্য সহ তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, প্রার্থীর স্কুল, জেলা এবং কোন ক্যাটাগরিতে তাঁরা ‘টেন্টেড’ বলে চিহ্নিত, সেই সংক্রান্ত স্পষ্ট তথ্য সহ অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। কমিশন অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছিল তা অসম্পূর্ণ ও অস্পষ্ট বলে উল্লেখ করেন বিচারপতি সিনহা।
শুধু তাই নয়, এদিন আদালত (Calcutta high court) আরও স্পষ্ট করে নির্দেশ দিয়েছে, র্যাঙ্ক জাম্প, ওএমআর শিট কারচুপি, অতিরিক্ত নিয়োগপ্রাপ্ত এবং কারচুপি থাকা সত্ত্বেও যাঁরা নিয়োগ পাননি, এই সমস্ত ক্যাটাগরির অযোগ্য প্রার্থীদের নাম আলাদা করে উল্লেখ করতে হবে। প্রতিটি প্রার্থীর ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে তাঁরা পড়ছেন, তা স্পষ্টভাবে জানাতে হবে কমিশনকে।
মামলাকারীদের আইনজীবীর দাবি (Calcutta high court)
মামলাকারীদের আইনজীবী (Calcutta high court) ফিরদৌস শামিম এদিন আদালতে দাবি করেন, কারা অযোগ্য, কে কোন ক্যাটেগরিতে পড়েন- এই তথ্য ছাড়া তালিকা অর্থহীন। তাই নাম, রোল নম্বর, ক্যাটাগরি, বাবার নাম, স্কুল ও জেলা- সব তথ্য সহ তালিকা প্রকাশ করা অত্যন্ত জরুরি। এমনকি কারচুপি করেও যাঁরা চাকরি পাননি, তাদেরও অযোগ্য বলে গণ্য করতে হবে। মিয়াদ উর্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ, অতিরিক্ত নিয়োগ এবং বিষয়ভিত্তিক নিয়োগের তথ্য সহ তালিকা প্রকাশ করতে হবে।
আরও পড়ুন : Sealdah South Division: অফিস টাইমেই অচল হয়ে পড়ছে শিয়ালদহ দক্ষিণ শাখা
মামলাকারীদের আইনজীবী প্রতীক ধর এদিন আদালতে দাবি করেন কারাযোগ্য এবং কারা অযোগ্য, এই বিভাজন নিখুঁত করে করা অত্যন্ত জরুরি। বহু শিক্ষক ৬-৭ বছর ধরে চাকরি করছেন। অসম্পূর্ণ তালিকার জন্য গোটা বিষয়টা অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে।
আরও পড়ুন : Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর বাড়ি তল্লাশি করলে ১০০ কোটি টাকা বেরোবে: তীব্র আক্রমণ শুভেন্দুর!
কমিশনের আইনজীবীর দাবি
যদিও এদিন কমিশনের আইনজীবী আদালতে দাবি করেন, যাঁরা নিয়োগ পাননি, তাঁদেরকে অযোগ্য বলে গণ্য করা যাবে না। তবে এদিন কমিশন আদালতে জানিয়েছে, আরও একটি তালিকা তৈরি করা হচ্ছে। সেখানে অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সংযোজন করা হবে।


