Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলার আকাশে (Weather Update) এখনও স্বস্তির ছোঁয়া নেই। কখনও ঝলমলে রোদ, আবার আচমকা আকাশ ভেঙে বৃষ্টি, এই বৈচিত্র্যময় আবহাওয়ায় ঘুম নেই মানুষের। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও উত্তরবঙ্গে এখনও দুর্যোগের মেঘ কাটছে না। বিশেষ করে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় জারি হয়েছে সতর্কতা।
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Weather Update)
আজ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে (Weather Update) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update)
মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির ধারা কিছুটা কমবে, তবে দক্ষিণবঙ্গজুড়ে হালকা (Weather Update) থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাবে। কিন্তু বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। সেইসঙ্গে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার ও শনিবার দুই এক পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই।
উত্তরবঙ্গে জারি সতর্কতা
এদিকে উত্তরবঙ্গে আবহাওয়া আরও মারাত্মক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু এলাকায় আজ থেকেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এই প্রবণতা চলবে শনিবার পর্যন্ত। আবহাওয়া দফতর জানিয়েছে, উপরের স্তরের ঘূর্ণাবর্ত সরে এসেছে সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গ এলাকায়, ফলে আরও বিপজ্জনক রূপ নিতে পারে বৃষ্টি। সেই কারণেই এই অঞ্চলে জারি হয়েছে চরম সতর্কতা।

আরও পড়ুন: Ghatal Flood: ভেলায় চাপিয়ে শেষযাত্রা! বন্যাবিধ্বস্ত ঘাটালে করুণ ছবি
দেশজুড়ে বৃষ্টির সতর্কতা
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিও এর বাইরে নয়। অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়েও প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। পাশাপাশি দেশের রাজধানী দিল্লিতেও বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। সামগ্রিকভাবে বলা যায়, আগস্টের প্রথম সপ্তাহজুড়ে রাজ্যজুড়ে আবহাওয়ার এক রূপবদলের চিত্র দেখা যাবে।


