Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্বের অবসান ঘটিয়ে আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিরছেন শান্তা দত্ত দে (Calcutta University)। তবে এবার তাঁর ভূমিকা ভিন্ন অ্যাডজাঙ্কট প্রফেসর, অর্থাৎ কার্যত অতিথি অধ্যাপক হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় ফিরছেন।
বিনা পারিশ্রমিকেই দায়িত্ব পালন (Calcutta University)
শান্তাদেবী জানিয়েছেন, পড়ুয়াদের স্বার্থেই তিনি এই দায়িত্ব নিচ্ছেন, এবং কোনও রকম পারিশ্রমিক নেবেন না। অধ্যাপক হিসেবে অবসর নেওয়ার পর অন্তর্বর্তী উপাচার্য থাকাকালীন সময়েও তিনি কোনও বেতন বা ভাতা গ্রহণ করেননি। এবারও সেই একই পথে হাঁটছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে (যা বিহারীলাল কলেজ ফর হোম অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস নামে পরিচিত) সোমবার থেকেই তাঁর ক্লাস শুরু হতে পারে বলে জানা গিয়েছে।

শান্তা দত্তর অধ্যায়ের সমাপ্তি! (Calcutta University)
শুক্রবারই বিশ্ববিদ্যালয়ে নতুন স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক আশুতোষ ঘোষ। তাঁর যোগদানের মধ্য দিয়েই শেষ হয়েছে শান্তা দত্তর বহু আলোচিত ও বিতর্কিত অন্তর্বর্তী উপাচার্যের অধ্যায়। উল্লেখযোগ্য যে, ২০২৪ সালেই শান্তা দত্তকে অ্যাডজাঙ্কট প্রফেসর করার প্রস্তাব যায় সংশ্লিষ্ট বিভাগ থেকে। সেই প্রস্তাবটি সিন্ডিকেট সভায় অনুমোদিত হয় এবং রেজিস্ট্রার নিয়োগপত্রও প্রস্তুত রাখেন। তবে, তখন উপাচার্য পদে থাকার কারণে শান্তাদেবী নিজেই সেই দায়িত্ব নিতে পারেননি।
অবসানের পর ফের শিক্ষকতায় ফেরা (Calcutta University)
উপাচার্যের দায়িত্ব শেষ হওয়ার পরপরই তিনি রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করে সেই নিয়োগপত্র গ্রহণ করেন। শান্তাদেবীর বক্তব্য অনুযায়ী, সোমবার থেকে তিনি নিয়মিত ক্লাস নেবেন। তিনি আরও জানান, তাঁর বিভাগ ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগ এই সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত।
আরও পড়ুন: Richa Ghosh: আজ ঘরে ফিরছেন বিশ্বজয়ী রিচা ঘোষ
ছাড়া প্রস্তাব গিয়েছিল কি না
তবে এই পুনর্নিয়োগ নিয়েও বিতর্কের অবসান হয়নি। বিরোধীপক্ষের দাবি, বিভাগীয় বৈঠক ছাড়াই প্রস্তাবটি সিন্ডিকেটে পাঠানো হয়েছিল। বিভাগের এক অধ্যাপক জানান, “এই বিষয়ে কোনও বৈঠক হয়নি, তাই প্রস্তাবটি কিভাবে সিন্ডিকেটে গেল, তা আমাদের অজানা।” এ বিষয়ে শান্তাদেবীর প্রতিক্রিয়া, “বিভাগীয় বৈঠক হয়নি ঠিকই, তবে ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের শিক্ষকরা এই প্রস্তাবে সই করেছিলেন। তাই কোনও নিয়মভঙ্গ হয়নি।”



