Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার করতে (Jhalmuri Recipe) এসে মাত্র ১০ টাকার বিনিময়ে ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঝালমুড়ি। তৃণমূল সরকারের পতনের পর পদ্ম সমর্থকরা বলছে, ঝালমুড়ি খেল মোদি, ঝাল লাগছে দিদির।
কিন্তু কেন এত জনপ্রিয় ঝালমুড়ি? (Jhalmuri Recipe)
অল্প পয়সায় বেশি পেট ভরে একমাত্র মুড়ি (Jhalmuri Recipe) খেলে। কিন্তু শুকনো মুড়ি খেতে ভালো লাগে কজনের! তাই অল্প দামে মুখরোচক জিনিসের সঙ্গে ঝালমুড়ি সস্তায় পুষ্টিকর খাদ্য। হাত ধোয়ার ঝামেলাও নেই। এক্কেবারে নির্ঝঞ্ঝাট খাদ্য। খেয়ে ঠোঙা ফেলে দিলেই ঝামেলা গেল চুকে। কিন্তু সবজায়গায় ঝালমুড়ির টেস্ট একরকম হয়না।
আলাদা জায়গা আলাদা টেস্ট (Jhalmuri Recipe)
রাস্তার পাশে ঝালমুড়ির একরকম টেস্ট। লোকাল ট্রেন আর দূরপ্লালার ট্রেনের ঝালমুড়ির টেস্ট একেবারে আলাদা। শুধু ঝাল মশলা নয়, হাতে মাখার উপরও নির্ভর করে টেস্ট ফ্যাক্টর। তাই মায়ের হাতের রান্না আর মাসির হাতের রান্নার মধ্যে তফাৎ থাকে বৈকি। কিন্তু আসল কথা হল ঝালমুড়ির টেস্ট নির্ভর করে কিসের উপর?

আলু সেদ্ধ খুব বেশি জলজলে হলে চলবে না। ছোলা থাকবে অল্প, বাদামের পরিমান বেশি। কাঁচা লঙ্কা মাস্ট, কিন্তু মিহি করে কুচানো। লঙ্কা ছাড়া কিন্তু ঝালমুড়ি হয় না, মুড়ি মাখা হয়। মুড়ি হতে হবে ফ্রেশ। ঘরে ভাজা হলে তো কথাই নেই। তাছাড়া ভাজা মশলা আর আচারের তেলই করবে কামাল। এই দুই জিনিস যত ভালো হবে, মুড়ি মাখা ততই ভালো হবে। চানাচুর কিন্তু ঝাল চাই। শশা, পেঁয়াজ ভুললে আসল টেস্টই মাটি। কাঁচালঙ্কার ঝাল আর পচা বাদাম কিন্তু মুড়ি মাখার নস্টালজিয়া। আর এর সঙ্গে ঘন দুধের এক কাপ চা হলে, বাঙালির সন্ধ্যে পারফেক্ট।


