Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার মুক্তি পেয়েছে লক্ষ্য ও অনন্যা পান্ডে অভিনীত ‘চাঁদ মেরা দিল’। ছবিটি মুক্তির পর থেকেই সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে সিনেমার একটি বিশেষ দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে(Chand Mera Dil)।
ভরতনাট্যমে অনন্যা (Chand Mera Dil)
ছবির একটি দৃশ্যে অনন্যা পান্ডের চরিত্র ‘চাঁদনি’কে কলেজ মঞ্চে ভরতনাট্যম পরিবেশন করতে দেখা যায়। সেই নাচ দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে লক্ষ্য অভিনীত চরিত্র। কিন্তু দর্শকদের একাংশ এই পারফরম্যান্স মোটেও ভালোভাবে নেননি।
অনন্যাকে ট্রোল সোশাল মিডিয়ায়
একজন নেটিজেন লিখেছেন, “আমি নিজে কথক নৃত্যশিল্পী। ভরতনাট্যমের এমন উপহাস দেখতে কষ্ট হয়। এই শাস্ত্রীয় নৃত্যের পেছনে বছরের পর বছর সাধনা, রেওয়াজ ও শৃঙ্খলা থাকে। শুধু পোশাক বা অভিব্যক্তি নয়, এর মর্যাদা রক্ষা করা উচিত।”
অনন্যার পক্ষেও মতামত (Chand Mera Dil)
তবে অনন্যার পক্ষেও অনেকেই কথা বলেছেন। একজন মন্তব্য করেন, “অনন্যাকে একা দোষ দেওয়া ঠিক নয়। তিনি সম্ভবত কোরিওগ্রাফারের শেখানো স্টেপই করেছেন। তাহলে কোরিওগ্রাফার, পরিচালক বা সম্পাদকদের দায় কোথায়?” আরও একজন লেখেন, “এত মানুষ শটটি দেখে অনুমোদন করেছেন। অনন্যা হয়তো ভেবেছিলেন তিনি ভালই করেছেন। পুরো টিমেরই দায়িত্ব রয়েছে।”
আরও পড়ুন: DP AC Helmet: পুড়ছে রাজধানী: দিল্লির ট্রাফিক পুলিশের মাথায় এবার ‘এসি হেলমেট’
আরাভ ও চাঁদনির গল্প (Chand Mera Dil)
সবচেয়ে ভাইরাল মন্তব্যটি ছিল “খ্রিস্টপূর্ব ২০০ সালে ভরতনাট্যমের জন্ম হয়েছিল, আর ২০২৬ সালে অনন্যা পান্ডে সেটার সমাপ্তি ঘটালেন!” এদিকে ছবির গল্পেও রয়েছে রহস্যের ছোঁয়া। শুরুতেই দেখা যায়, আরাভ ও চাঁদনির সম্পর্কে এক অদ্ভুত দূরত্ব তৈরি হয়েছে। ভিডিও কলে কথা বলতে গিয়ে তারা অস্বস্তিতে পড়ে যায়। এরপরই ইঙ্গিত মেলে একটি ফ্ল্যাশব্যাকের যেখানে দেখানো হয় কীভাবে এক সুন্দর প্রেমের গল্প ধীরে ধীরে ভেঙে পড়ে।



