Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নীল সমুদ্রের তীরে স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে চুমু (Roshni Bhattacharyya Pregnant) এঁকে নতুন খুশির জানান দিলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য্য। সমাজ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে তিনি জানান দিলেন যে তিনি মা হতে চলেছেন। এই খুশির খবর পেয়ে অনেকেই শুভেচ্ছা জানিয়েছে অভিনেত্রীকে।
মা হবার সুখবর (Roshni Bhattacharyya Pregnant)
স্বামীর সঙ্গে থাইল্যান্ড ভ্রমণে গিয়েছেন রোশনি (Roshni Bhattacharyya Pregnant)। সেখানে গিয়ে স্বামীর সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন রোশনি। যেখানে দেখা যাচ্ছে নীল আকাশ, সমুদ্রের উথাল-পাথাল ঢেউ। এই অপরূপ সুন্দর দৃশ্যের মাঝেই দুই থেকে তিন হবার ঘোষণা করলেন অভিনেত্রী। ভিডিওতে রোশনীর স্বামীকে ওর বেবি বাম্পে আদর দিয়ে চুমু খেতে দেখা যায়। তারপর সঙ্গে সঙ্গে ভিডিওর উপরে ভেসে ওঠে ইংরেজিতে লেখা, ‘উই আর থ্রি’.

আরও পড়ুন: EIMPA: আমরা বেআইনি কাজ করছি না, আমিই ইম্পার সভাপতি: পিয়া সেনগুপ্ত
রানী রাসমণি ধারাবাহিকে কন্যার ভূমিকায় অভিনয় করে নজর করেছিলেন রোশনি। ২০২৪ সালে অতি উত্তম সিনেমাতেও তাঁর অভিনয় ছিল চোখে পড়ার মত। ২০২২ সালে তুর্য সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের চার বছর পর আবারও খুশির খবর দিলেন অভিনেত্রী।


