Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার দুপুরে কলকাতায় পা রাখেন। বিশ্রাম, ক্লান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে বিকেলে মোহনবাগান অনুশীলনে হাজির হন লালিয়ানজুয়ালা ছাংতে (Changte Mohun Bagan)। সঙ্গে নিয়ে আসেন তাঁর মেডিকেল রিপোর্টও। তিন বছরের চুক্তিতে সবুজ-মেরুনে যোগ দিয়েছেন তিনি। দলবদলের বাজারে বড় চমক দিল মোহনবাগানের। মুম্বই সিটি এফসির হয়ে বাগান সমর্থকদের বহুবার হৃদয় ভেঙেছিলেন তিনি। এবার সবুজ মেরুন জার্সিতে কলকাতা ময়দান মাতাতে চলে এসেছেন তিনি। তাঁকে স্বাগত জানাতে বিমান বন্দরে হাজির ছিলেন সমর্থকরা। পা রেখেই তাঁর মুখে শোনা গেল ‘জয় মোহনবাগান’ স্লোগান।
ফুটবল কেরিয়ার ও পরিচিতি (Changte Mohun Bagan)
মুম্বই সিটি এফসি-র জার্সি গায়ে গত চার বছরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন উনত্রিশ বছরের এই মিজোরামের ফুটবলার। মুম্বইয়ের হয়ে ৯১ ম্যাচে ৩০ গোল করার পাশাপাশি জিতেছেন লিগ-শিল্ড। গত আইএসএলে ১৩ ম্যাচে তাঁর নামের পাশে রয়েছে ৪টি গোল। দুরন্ত গতি এবং প্রতিপক্ষের রক্ষণ চিরে গোল করার দক্ষতার জন্যই তাঁকে ভারতীয় ফুটবলের মিজো ফ্ল্যাস বলা হয়, কারণ দৌড়ের সময় তাঁর গতি থাকে ঘণ্টায় ৩৮ কিলোমিটারের বেশি। জাতীয় দলেরও এক অপরিহার্য সদস্য ছাংতে দেশের হয়ে ৫৫ ম্যাচে ৯টি গোল করেছেন।
শৈশবের স্বপ্ন ও ক্লাবের ঐতিহ্য (Changte Mohun Bagan)
ক্লাবের মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে তিনি জানান, মোহনবাগান জার্সিতে খেলা তাঁর ছোটবেলার স্বপ্ন ছিল। ঐতিহ্য ও সাফল্যের নিরিখে এটিকে দেশের সেরা ক্লাব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মোহনবাগানে না খেললে তাঁর ফুটবল জীবন অসম্পূর্ণ থেকে যেত। এছাড়া যুবভারতীতে সবুজ-মেরুন সমর্থকদের আবেগ ও উন্মাদনা তাঁকে সবসময়ই আকর্ষণ করেছে বলে জানান তিনি।
দলের ভেতরে সুস্থ প্রতিযোগিতা (Changte Mohun Bagan)
দলের অন্য তারকা ফুটবলারদের প্রসঙ্গে ছাংতে বলেন, মনবীর ও লিস্টনের মতো ফুটবলারদের সঙ্গে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমেই তাঁকে প্রথম একাদশে জায়গা করে নিতে হবে। জাতীয় দলের বহু সতীর্থকে এই ক্লাবে পেয়ে তিনি আনন্দিত এবং এই দলের শক্তি দিয়ে তাঁরা সব ট্রফি জিততে পারেন বলে আত্মবিশ্বাসী।
আরও পড়ুন: Erling Haaland: চোরাই মাদকের বাক্সে আর্লিং হাল্যান্ড! ব্যাপারটা কী?
ডার্বি ম্যাচ নিয়ে উন্মাদনা (Changte Mohun Bagan)
পাশাপাশি, কলকাতার ঐতিহাসিক ডার্বি ম্যাচ নিয়ে নিজের উত্তেজনার কথা প্রকাশ করে ছাংতে (Changte Mohn Bagan) বলেন, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই ম্যাচ খেলার জন্য তিনি মুখিয়ে আছেন। সমর্থকদের জন্য শুধু ডার্বি ম্যাচ জেতার জন্যই তিনি জীবন বাজি রাখতে প্রস্তুত। ছাংতের সংযোজনায় পানোসের দলের মাঝমাঠ এবং আক্রমণভাগ যে আরও শক্তিশালী হল, তা বলাই বাহুল্য।



