Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবহাওয়ার খামখেয়ালি মনোভাবের ফলে শিশুদের মধ্যে দেখা দিচ্ছে হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই-এর মতো সমস্যা (Children’s Health)। তাছাড়াও সর্দি-কাশি-জ্বর লেগেই আছে।
রোগের কারণ (Children’s Health)
দৈনন্দিন জীবনের সাথে পাল্লা দিয়ে পাল্টে যাচ্ছে আবহাওয়া যার ফলে কখনও গরম আবার কখনও ঠান্ডা। রাস্তায় কিছুটা হাঁটলে যেমন ঘাম দিচ্ছে তেমনই গলা শুকিয়ে কাঠ। সেইসময় রাস্তায় বিক্রি হওয়া দেদার কাটা ফল, লেবুর জল বা বরফ দেওয়া রঙিন জলই যেন ভরসা হয়ে উঠছে পথ চলতি মানুষের।
আট হোক বা আশি সবার কাছেই এগুলোই যেন একমাত্র ভরসা কিন্তু এই সব কাটা ফল, দূষিত জল থেকেই সবাই আক্রান্ত হচ্ছে নানান রোগে (Children’s Health)। কখনও বৃষ্টি আবার কখনও গরম এরকম আবহাওয়াতেই হেপাটাইটিস জীবাণুদের বাড়বাড়ন্ত। এই সময় ক্রমাগত ভাবে বেড়ে চলেছে জলবাহিত রোগের প্রকোপ।
স্কুল থেকে ফেরার পথে খাওয়া রঙিন শরবত, আইসক্রিমই হয়ে দাঁড়াচ্ছে ঝুঁকির কারণ, বাবা-মায়েদের এই দিকটা খেয়াল রাখা দরকার সাথে এটাও জেনে রাখা দরকার জন্ডিস হলে এক থেকে ছ’মাস লাগে পুরোপুরি সুস্থ হতে।

লক্ষণ চেনা এবং সঠিক ব্যবস্থা গ্রহণ
শরীরে থাকা বিলিরুবিন লিভারে প্রক্রিয়াজাত হয়ে ঢোকে পরিপাকতন্ত্রে, এরপরে অন্ত্র হয়ে শরীর থেকে বাইরে যায়। এই পথে যদি কোনও সমস্যা দেখা যায় তখন রক্তে বিলিরুবিনের মাত্রা বাড়তে থাকে যা থেকে জন্ডিস হয় (Children’s Health)।
যেই লক্ষণগুলো দেখলে সাথে সাথে সতর্ক হওয়া প্রয়োজন সেগুলো হলো –
১) ত্বকের পাশাপাশি চোখ হলুদ হয়ে যাওয়া
২) অল্প জ্বরের সাথে প্রস্রাবের রং হলুদ
৩) পেটের উপরের দিকে ব্যথা সাথে বমি বমি ভাব
৪) স্বাভাবিকের থেকে বেশি তন্দ্রা এবং খাওয়ার প্রতি অনীহা।
এইসব লক্ষণ দেখা দিলে সাথে সাথে উচিৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া।

আরও পড়ুন: Kolkata: বৃষ্টিভেজা শহরের কোণায় কোণায় গল্পের আবহ, জেনে নিন শহরের সেরা ৫ রোমান্টিক স্পট
চিকিৎসকের পরামর্শ নেওয়ার সাথে আরও যে যে বিষয়গুলো মেনে চলা প্রয়োজন, সেগুলো হলো –
১) জল ফুটিয়ে খেতে হবে
২) বাইরের খাবার, কাটা ফল, রঙিন শরবত, আইসক্রিম এবং অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া একদমই চলবে না
৩) বেশি করে জল ও তরল খাবার খেতে হবে যাতে শরীর জলশূন্য না হয়
৪) সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে বানানো হালকা খাবার খাওয়ারই ভাল।


