Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন (Chorbagan Sarbojanin) দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত এখনও চলছে। এই পরিস্থিতিতে প্রতিমা নিরঞ্জন ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে নির্দিষ্ট নিয়ম ও সময়সীমা মেনে বিসর্জনের অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। তবে তদন্তের স্বার্থে দুর্ঘটনার মূল জায়গাটি সুরক্ষিত রাখার নির্দেশ রয়েছে।
কী জানিয়েছেন পুলিশ কমিশনার? (Chorbagan Sarbojanin)
কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা (Chorbagan Sarbojanin) জানিয়েছেন, পুজো কমিটির তরফে প্রতিমা নিরঞ্জনের অনুমতি চাওয়া হয়েছিল। সব দিক খতিয়ে দেখে নির্ধারিত বিধি মেনে বিসর্জন সম্পন্ন করার কথা জানানো হয়েছে। এর আগে বিশেষ তদন্তকারী দলের (SIT) প্রধানও জানিয়েছিলেন, অপরাধের মূল স্থান অক্ষত রেখেই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: Ranbir Kapoor: ‘রামায়ণ’ প্রচারে বড়সড় ভুল রণবীরের, ঢাল হয়ে দাঁড়ালেন আলিয়া!
কিন্তু প্রতিমার বিশাল আকারের কারণে নিরঞ্জনের প্রস্তুতিতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। দুর্ঘটনার সময় ব্যবহৃত এক্সিট গেটটি বন্ধ থাকায় সামনের মূল প্রবেশপথ দিয়েই প্রতিমা বাইরে বের করতে হবে। সেই কারণে সামনের প্যান্ডেলের কিছু অংশ খুলে রাস্তা তৈরি করার প্রয়োজন হতে পারে। কোন অংশ ভাঙলে কাঠামো ও দুর্ঘটনাস্থলের ক্ষতি এড়ানো যাবে, তা খতিয়ে দেখতে শিল্পী সুশান্ত শিবানী পালকে মণ্ডপে আসার অনুরোধ করা হয়েছে।


