Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চোরবাগান দুর্ঘটনায় প্রভাবশালীদের (Majid Ansari Arrest) ভূমিকা নিয়ে প্রতিবাদ করার জেরেই কি গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নেতা মজিদ আনসারি? এই প্রশ্ন তুলে শুক্রবার আমহার্স্ট স্ট্রিট থানার সামনে অবস্থানে বসলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, পুরনো মামলাকে হাতিয়ার করে প্রতিবাদীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। যদিও পুলিশের দাবি, ২০২৩ সালের একটি অভিযোগের ভিত্তিতেই মজিদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।
কী জানা গিয়েছে? (Majid Ansari Arrest)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলাকে (Majid Ansari Arrest) শ্লীলতাহানি, ভয় দেখানো এবং তাঁর ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ রয়েছে মজিদের বিরুদ্ধে। এই মামলায় তাঁর পাশাপাশি আরও ১০ জনের নাম ছিল বলে দাবি। সেই অভিযোগের তদন্তের সূত্রেই গ্রেফতার করা হয়েছে মজিদকে।
আরও পড়ুন: Ranbir Kapoor: ‘রামায়ণ’ প্রচারে বড়সড় ভুল রণবীরের, ঢাল হয়ে দাঁড়ালেন আলিয়া!
অন্যদিকে, কুণালের বক্তব্য, চোরবাগানের ঘটনায় প্রভাবশালীদের যোগ নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছেন, তাঁদেরই পুরনো বা সাজানো মামলায় ফাঁসানো হচ্ছে। সমাজমাধ্যমেও এই অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। থানায় কুণাল পৌঁছতেই বাইরে জমায়েত করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়। দুই পক্ষের উত্তেজনায় পরিস্থিতি কিছু সময়ের জন্য গরম হয়ে ওঠে। পরে থানার আধিকারিক তাঁকে ভিতরে নিয়ে যান।


