Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের (Chorbagan Stampede Arrest) মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল সাতজনকে। মৃতদের মধ্যে রয়েছেন এক শিশু ও ১২ জন মহিলা। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। পুজোর আনন্দের মাঝেই এমন বিপর্যয়ে শোকের ছায়া নেমে এসেছে শহরজুড়ে।
গ্রেফতার ৭ (Chorbagan Stampede Arrest)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে ১৪ জনকে (Chorbagan Stampede Arrest) আটক করা হলেও পরে সাতজনকে গ্রেফতার করা হয়। অনিচ্ছাকৃত খুন এবং অনিচ্ছাকৃত খুনের চেষ্টার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ও ১১০ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন পুজো কমিটির সম্পাদক রাজকুমার সেধা ওরফে রাজা এবং ভাইস প্রেসিডেন্ট শান্তনু দুবে। বাঁশের কাঠামো নির্মাণের দায়িত্বে থাকা বিপ্লব মুখোপাধ্যায় ওরফে জয়কেও গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া VIP প্রবেশ পরীক্ষা ও ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কৌশিক সাহা এবং পিন্টু দে, সুমন চক্রবর্তী ও রাজেশ পালকেও গ্রেফতার করা হয়েছে।
তদন্তকারীদের দাবি (Chorbagan Stampede Arrest)
তদন্তকারীদের দাবি, বৃষ্টির সময় প্যান্ডেলের এক্সিট গেট এবং সামনের গলি দিয়ে একাধিক ব্যক্তি মণ্ডপে ঢুকে পড়েন। ভিতরে প্রচুর মানুষের উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Chorbagan Security: চোরবাগানকাণ্ডে ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ
এদিকে, আহতদের চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ, আর জি কর এবং SSKM হাসপাতাল থেকে রোগীদের অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানে ভর্তি রয়েছেন ১৪ জন। আহতদের দেখতে অ্যাপোলো হাসপাতালে যাওয়ার কথা অমিত শাহের। অন্যদিকে, মৃত ১৯ জনের ময়নাতদন্ত হবে কলকাতা মেডিক্যাল কলেজে। এই ঘটনায় আর কারও ভূমিকা রয়েছে কি না, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।


