Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইএসএলে ঘরের মাঠে প্রথম ম্যাচে নামার আগে নতুন হোম জার্সি প্রকাশ করল মোহনবাগান সুপার জায়ান্ট। তবে নতুন জার্সিতে যুবভারতীতে নামার আগে স্বস্তিতে নেই সবুজ-মেরুন শিবির। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাধিক নির্ভরযোগ্য ফুটবলারের চোট চিন্তা বাড়িয়েছে মোহনবাগান কোচ প্যানাজিওটিস ডিলমপেরিসের। ফলে ঘরের মাঠে সমর্থকদের সামনে নামার আগে চোটের ধাক্কা সামলে দলকে জয়ে ফেরানোই এখন প্রধান লক্ষ্য সবুজ-মেরুনের।
তিন তারকাকে নিয়ে বাড়ছে উদ্বেগ (Mohun Bagan Jersey)
চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচের আগে মোহনবাগানের চিন্তার অন্যতম কারণ দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের অনুপস্থিতি। রবিবার অনুশীলনে দেখা যায়নি মিগুয়েল ফিগুয়েরাকে। হ্যামস্ট্রিংয়ের চোট এখনও সারেনি তাঁর। অন্যদিকে, হাসপাতালে ভর্তি থাকায় অনুশীলনে যোগ দিতে পারেননি আপুইয়া। চোটের কারণে দলের সঙ্গে অনুশীলন করেননি অস্ট্রেলীয় স্ট্রাইকার জেমি ম্যাকলারেনও। এই তিন ফুটবলারকে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় দল সাজাতে সমস্যায় পড়তে পারেন ডিলমপেরিস।
সুযোগ কাজে লাগানোর লক্ষ্য (Mohun Bagan Jersey)
চেন্নাইয়িন ম্যাচের আগে গোলের সুযোগ কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথা স্পষ্ট করে দিয়েছেন ডিলমপেরিস। তাঁর কথায়, “আমরা ২৬টি শট নিয়েছি। অতীত নিয়ে আর কথা বলতে চাই না। আশা করছি, আগামীকাল তৈরি করা সুযোগের অন্তত কিছুটা কাজে লাগাতে পারব।” কোচের বক্তব্যেই স্পষ্ট, দলের আক্রমণ তৈরির ক্ষমতা নিয়ে তিনি খুব একটা উদ্বিগ্ন নন। বরং তৈরি হওয়া সুযোগগুলিকে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়াই এখন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: East Bengal AFC: ওমানে আল সিবের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ইস্টবেঙ্গলের
নতুন জার্সিতে ঘরের মাঠে জয়ই লক্ষ্য
চলতি আইএসএলে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামার আগে নতুন হোম জার্সি প্রকাশ মোহনবাগান সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে (Mohun Bagan Jersey)। তবে মাঠের লড়াইয়ে জার্সির নতুনত্বের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হবে দলের পারফরম্যান্স। চোটের কারণে গুরুত্বপূর্ণ ফুটবলারদের না পাওয়ার আশঙ্কা, আক্রমণে সুযোগ নষ্ট করার সমস্যা এবং চেন্নাইয়িনের চ্যালেঞ্জ—সব কিছু সামলে তিন পয়েন্ট তুলে নেওয়াই এখন দিলেমপেরিসের লক্ষ্য। যুবভারতীতে সমর্থকদের সামনে নতুন জার্সিতে জয় দিয়ে অভিযান শুরু করতে পারে কি না মোহনবাগান, সেদিকেই নজর সমর্থকদের।



