Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফল প্রকাশের পরেই চাঙ্গা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার (Stock Market)। সোমবার (২৬ অক্টোবর) বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) ব্যাঙ্কটির শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ৪৪৬ টাকায় পৌঁছয়। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে ব্যাঙ্কের মুনাফায় উল্লেখযোগ্য বৃদ্ধি বিনিয়োগকারীদের নজর কেড়েছে। আর্থিক ফলাফল সামনে আসার পর একাধিক ব্রোকারেজ সংস্থা শেয়ারটি নিয়ে ইতিবাচক অবস্থান বজায় রেখেছে। তাদের মধ্যে কয়েকটি সংস্থা ৫০০ টাকার বেশি টার্গেট প্রাইসও দিয়েছে।
দ্বিতীয় ত্রৈমাসিকে ২৬% বাড়ল মুনাফা (Stock Market)
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের প্রকাশিত আর্থিক ফলাফল অনুযায়ী, গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় সংস্থার কনসলিডেটেড প্রফিট আফটার ট্যাক্স (PAT) ২৬ শতাংশ বেড়ে ৫,৬৪৫ কোটি টাকা হয়েছে। পাশাপাশি, সুদ থেকে আয়ও ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮,৪৫৯ কোটি টাকায় পৌঁছেছে। ব্যাঙ্কের মুনাফা ও সুদ থেকে আয়ের এই বৃদ্ধি শেয়ারটির প্রতি বাজারের আগ্রহ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে আগামী দিনে শেয়ারটির সম্ভাবনা নিয়ে নিজেদের মূল্যায়ন জানিয়েছে বিভিন্ন ব্রোকারেজ সংস্থা।
কোন ব্রোকারেজের কত টার্গেট প্রাইস? (Stock Market)
বিভিন্ন ব্রোকারেজ সংস্থা শেয়ারটির উপর ‘Buy’ রেটিং বজায় রেখেছে। তাদের মূল্যায়ন এক নজরে দেখে নেওয়া যাক।
- Jefferies: টার্গেট প্রাইস ৫২০ টাকা– Jefferies কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারে ‘Buy’ পরামর্শ বজায় রেখেছে। তাদের টার্গেট প্রাইস ৫২০ টাকা। সাধারণ ব্যাঙ্কিং পরিষেবা থেকে ফি বাবদ আয়ের বৃদ্ধি এবং আগামী দিনে মুনাফার উন্নতির সম্ভাবনাকে ইতিবাচক দিক হিসেবে দেখেছে এই ব্রোকারেজ সংস্থা।
- Goldman Sachs: টার্গেট প্রাইস ৫৪০ টাকা– Goldman Sachs-ও শেয়ারটিতে ‘Buy’ রেটিং বজায় রেখেছে। তাদের নির্ধারিত টার্গেট প্রাইস ৫৪০ টাকা। প্রত্যাশার চেয়ে ভালো মুনাফা, সুদ ও ফি থেকে আয়ের বৃদ্ধি এবং ঋণের গুণমান ভালো থাকাকে ব্যাঙ্কটির জন্য ইতিবাচক বলে মনে করছে তারা।
- Motilal Oswal: টার্গেট প্রাইস ৫০০ টাকা– Motilal Oswal কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারে ‘Buy’ রেটিং দিয়েছে। তাদের টার্গেট প্রাইস ৫০০ টাকা। ব্রোকারেজ সংস্থাটির মতে, ব্যাঙ্কের অতিরিক্ত জমা অর্থ ঋণ দেওয়ার কাজে আরও কার্যকর ভাবে ব্যবহার করা গেলে সুদের মার্জিন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে।
- Nuvama: টার্গেট প্রাইস ৫৫০ টাকা– তালিকায় সর্বোচ্চ টার্গেট প্রাইস দিয়েছে Nuvama। তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ৫৫০ টাকা এবং শেয়ারটিতে ‘Buy’ রেটিং বজায় রেখেছে সংস্থাটি। আগামী দিনে আয় বৃদ্ধির সম্ভাবনা এবং নতুন ব্যবস্থাপনার অধীনে ব্যাঙ্কের ব্যবসা সম্প্রসারণের সুযোগকে গুরুত্ব দিয়েছে তারা।
ঝুঁকিও মাথায় রাখা জরুরি (Stock Market)
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল এবং ব্রোকারেজ সংস্থাগুলির ইতিবাচক মূল্যায়ন শেয়ারটিকে ঘিরে প্রত্যাশা বাড়িয়েছে (Stock Market)। তবে টার্গেট প্রাইস কোনও নিশ্চিত ভবিষ্যৎ শেয়ারদর নয়। বাজারের পরিস্থিতি, ব্যাঙ্কের আগামী দিনের আর্থিক ফলাফল, ঋণের চাহিদা এবং সুদের মার্জিনের পরিবর্তনের উপর শেয়ারের গতিপথ নির্ভর করবে।
আরও পড়ুন: East Bengal AFC: ওমানে আল সিবের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ইস্টবেঙ্গলের
বিনিয়োগের আগে সংশ্লিষ্ট সংস্থার আর্থিক অবস্থা, নিজের বিনিয়োগের লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিবেচনা করা জরুরি। ব্রোকারেজ সংস্থাগুলির পরামর্শকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে না দেখে, বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজস্ব গবেষণা করা উচিত।



