Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর অভিনেত্রী অহনা দত্তের (Ahona Dutta) কাছে এবারের পুজো যেন একেবারে নতুন রঙে রাঙানো। কারণ, এ বছরই প্রথমবার মা হয়েছেন তিনি। ছোট্ট মেয়েকে নিয়ে এই প্রথম পুজোর উৎসব কাটাচ্ছেন অভিনেত্রী ও তাঁর পরিবার। তাই উৎসাহ, আবেগ আর পরিকল্পনার অভাব নেই অহনার ঘরজুড়ে। অভিনেত্রী বিপুল জনপ্রিয়তা পেয়েছেন, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘মিশকা ‘ চরিত্রে অভিনয় করে। দেখা গিয়েছে বড় পর্দাতেও।
গত বছর পুজোয় সেভাবে আনন্দ ছিল না। কারণ, ওই বছরেই স্বামী দীপঙ্করের মা, যাকে অহনা স্নেহে ‘আন্টি’ বলে ডাকতেন, তিনি প্রয়াত হন। সেই শোকের ছায়া মুছে এ বছর পুজোয় কিছুটা হালকা, খুশির রঙ ফিরে এসেছে অহনার জীবনে। সপ্তমীর দিন কোন লুকে ধরা দেবেন অভিনেত্রী? ছোট্ট মেয়ের সাথে মায়ের লুক কেমন হতে চলেছে? অভিনেত্রী সেসবই শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
মেয়েকে নিয়েই প্ল্যান (Ahona Dutta)
অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta) নিজেদের মতো করে সেলিব্রেট করতে চান এ বছরের পুজো। কারণ মেয়ে খুবই ছোট তাই প্রত্যেকদিন বের হওয়া সম্ভব নয়। মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে এবারের পুজো কিছুটা আলাদা অভিনেত্রী কাছে। অহনার কথায়, “এবার তিন থেকে চার হয়েছি, তাই চেষ্টাটাও অন্যরকম। তবে ছোট্ট মেয়েকে নিয়েই তো সব প্ল্যান। “
একই রঙে ধরা দেবেন তিনজনে
পুজোর জামাকাপড়ের দিকেও রয়েছে বিশেষ নজর। অহনার ছোট মেয়ের জন্য ওর পিসি, বাবা আর অহনা এবার নতুন জামা কিনে দিয়েছেন। সপ্তমীর দিনে তিনজন বেবি পিংক থিমে সাজবেন, এমনটাই ভাবনা। অবশ্য অভিনেত্রী ছোট্ট মেয়ের লুক এখনই বলতে নারাজ। হাসতে হাসতে অভিনেত্রী জানান, পুজোতেই লুকগুলো প্রকাশ্যে আসবে। অর্থাৎ পুজোর এই সময় মেয়েকে নতুন নতুন লুকে সাজাবেন ঠিক করেছেন।
বাইরে খাওয়ার পরিকল্পনা
সপ্তমীর দিন একটু পশ্চিমী ঘরানার পোশাক পরার ইচ্ছে আছে অহনার। তাই এই দিন সাজগোজ আর ছবি তোলার আলাদা পরিকল্পনা রয়েছে। পুজোর ভোজ ছাড়াও প্রতিবছর অষ্টমীতে বাইরের খাওয়া দাওয়ার একটা বিশেষ পরিকল্পনা থাকে অহনা ও দীপঙ্করের। অন্য বারের মত এবারেও , দুপুরে কোনও ভালো বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে নেওয়ার ইচ্ছা রয়েছে।

মেয়েকে সাথে নিয়ে অঞ্জলি
অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার ইচ্ছা আছে অভিনেত্রী অহনা দত্তর (Ahona Dutta)। তবে মেয়েকে নিয়ে বেরোনোটা নির্ভর করছে অনেক কিছুর উপর। অহনার কথায়, ” ইচ্ছা আছে , অষ্টমীর সকালে একবার বেরোনোর। মেয়েকে নিয়ে অঞ্জলি দিতে যাব। ছোট্ট মেয়েকে বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক পরিকল্পনা করতে হচ্ছে। তবে এটুকু বলতে পারি, ওর প্রথম পুজো। তাই একটু তো অন্যরকম ভাবে কাটব।”
আরও পড়ুন: Chris Woakes: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী সদস্য
মাঝরাতে ঠাকুর দেখার প্ল্যান
পুজোতে ঠাকুর দেখতে বিকেলের ভিড়ে পদপৃষ্ট হবার ইচ্ছা নেই অভিনেত্রীর। বরং ঠাকুর দেখার প্ল্যান আছে মাঝরাতে। মোট কথা, এবারের দুর্গাপুজো অহনা দত্ত ও তাঁর পরিবারের কাছে একেবারে স্পেশাল। প্রথমবার মা হয়ে মেয়েকে নিয়ে পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার এই যাত্রা নিঃসন্দেহে তাঁর জীবনের অন্যতম সেরা অধ্যায় হয়ে থাকবে (Ahona Dutta)।


