Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম দফার ভোটের ঠিক মুখে বাংলার (I PAC) রাজনীতিতে তুঙ্গে জল্পনা। তৃণমূলের নির্বাচনী রণকৌশল নির্ধারক সংস্থা আই-প্যাক (I-PAC) কি সাময়িকভাবে তাদের কাজ বন্ধ করে দিচ্ছে? একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইনি জটিলতার জেরে আগামী ২০ দিনের জন্য কর্মীদের ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি। তবে এই খবর চাউর হতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস।
কী দাবি করা হয়েছে প্রতিবেদনে? (I PAC)
সূত্রের খবর উদ্ধৃত করে জানানো (I PAC) হয়েছে, আই-প্যাক কর্তৃপক্ষের তরফে কর্মীদের একটি ইমেল পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে: বর্তমান পরিস্থিতিতে কিছু আইনি সমস্যার কারণে সংস্থা কাজ স্থগিত রাখতে বাধ্য হচ্ছে। ২০ দিনের জন্য কর্মীদের ছুটি ঘোষণা। আগামী ১১ মে পর্যন্ত ছুটিতে পাঠানো হয়েছে তাদের। ১১ মে-র পর পুনরায় রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।
তৃণমূলের পাল্টা চ্যালেঞ্জ, “সবই ভিত্তিহীন” (I PAC)
আই-প্যাকের কাজ বন্ধের খবরকে পুরোপুরি নসাৎ করে দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে: ‘আই-প্যাক কাজ বন্ধ করে দিয়েছে— এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এটি নিছকই বিভ্রান্তি ছড়ানোর একটি অপচেষ্টা। আই-প্যাকের পশ্চিমবঙ্গ টিম তৃণমূলের সাথে পূর্ণ শক্তিতে কাজ করছে এবং রাজ্যজুড়ে প্রচার পরিকল্পনা মাফিক চলছে।’
আরও পড়ুন: PM Modi: মহিলাদের তিন হাজার, সকলের পাকা বাড়ি, বঙ্গে এসে মোদির প্রতিশ্রুতি
২০২১-এর বিধানসভা বা ২০২৪-এর লোকসভা ভোট, তৃণমূলের স্লোগান থেকে বুথ ম্যানেজমেন্ট, সবেতেই আই-প্যাকের বড় ভূমিকা ছিল। তাই ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের আগে এই ধরণের খবর অস্বস্তি বাড়িয়েছে শাসক শিবিরে। বিরোধীরা একে ‘অভ্যন্তরীণ কোন্দল’ হিসেবে দেখলেও, তৃণমূলের দাবি, মানুষ এই অপপ্রচারে পা দেবে না এবং ৪ঠা মে ফলাফলই সব উত্তর দেবে।


