Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ‘একটি গাছ একটি প্রাণ’ এই প্রবাদ বাস্তবে রূপায়ণ না করলে মানবজাতির ভবিষ্যৎ চরম সঙ্কটে পড়তে বাধ্য। মঙ্গলবার নিজেই মাঠে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবুজের মাত্রা (Green Drive) বাড়াতে কলকাতার মোহরকুঞ্জে ‘একটি গাছ মায়ের নামে’ প্রকল্পে অংশ নিয়ে নিজের হাতে চারাগাছ রোপণ করলেন তিনি।
শুধু বিজ্ঞাপনী প্রচার বা ছবি তোলার জন্য নয়, প্রতিটি চারাগাছকে অন্তত দুই বছর পরম মমতায় লালন-পালন করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য রক্ষায় ৩ কোটি চারাগাছ বণ্টনের বিরাট পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এবং যে সমস্ত কর্মীরা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বেতন বৃদ্ধির (Salary Hike) ঘোষণা মুখ্যমন্ত্রীর।
মেগা বৃক্ষরোপণ পরিকল্পনা
ভবানীপুর বিধানসভা কেন্দ্রেই এক লক্ষ গাছ লাগানোর যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, তার অঙ্গ হিসেবে ইতিমধ্যেই ৫০ হাজার চারা রোপণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, এ বছর সমগ্র পশ্চিমবঙ্গে প্রায় ১০ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, পরিবেশবান্ধব ও ফলের গাছের পাশাপাশি প্রাকৃতিক ‘লাইটনিং অ্যারেস্টার’ হিসেবে নারকেল ও সুপারি গাছ লাগানোর ওপর জোর দিয়েছেন তিনি।
পাশাপাশি, উপকূলীয় এলাকা ও সুন্দরবনের ভাঙন রুখতে এবং ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে তিলোত্তমাকে রক্ষা করতে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ৩ কোটি ম্যানগ্রোভ রোপণের মেগাপ্ল্যান গ্রহণ করেছে সরকার। এছাড়া ‘বিকশিত ভারত জি-রামজি’ (GI-RAMJI) প্রকল্পের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে ২০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা এবং ১২,০০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের রূপরেখা তুলে ধরা হয়।
উৎসবের মরশুমে বনদফতরের কর্মীদের বড় উপহার (Salary Hike)
সবুজায়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করার পাশাপাশি বনদফতরের (Forest Department) কর্মী ও আধিকারিকদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষা করা ফরেস্ট রেঞ্জার, ফরেস্ট গার্ড এবং বন সহায়কদের অক্লান্ত পরিশ্রমকে স্বীকৃতি জানিয়ে পুজোর মাস থেকেই বেতন বৃদ্ধির কথা জানান শুভেন্দু অধিকারী। অক্টোবর মাস থেকে একধাক্কায় ৫,০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত (Salary Hike)। বন সহায়কদের বর্তমান ১০ হাজার টাকা বেতন বাড়িয়ে ১২ হাজার টাকা করার ঘোষণা দেন তিনি।
আরও পড়ুন:KMC Ward: ১৪৪ থেকে ২০৯! বদলাচ্ছে কলকাতা পুরসভার ওয়ার্ডের মানচিত্র, শীঘ্রই প্রকাশিত হবে নয়া খসড়া
সবুজ স্বাধীনতার ডাক দিয়ে সবুজ রক্ষার কর্মীদের জন্যও বড় ঘোষণা (Salary Hike) করে দিলেন মুখ্যমন্ত্রী। উৎসবের মরশুমে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ার বনদফতরের কর্মী মহলে।


