Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে দেশজুড়ে পালিত হয়েছে জাতীয় ক্রীড়া দিবস (CM Shuvendu Adhikary)। সেই উপলক্ষে পশ্চিমবঙ্গেও বিশেষ অনুষ্ঠান। এদিন নবান্নে আয়োজিত সেই অনুষ্ঠানে কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা ও চাকরির নিয়োগপত্র দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে ২৯৪টা বিধানসভা কেন্দ্রে মিনি ইনডোর স্টেডিয়াম প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
স্টেডিয়াম গড়ার আশ্বাস (CM Shuvendu Adhikary)
নবান্নে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার। পশ্চিমবঙ্গের ঘরে পোঁছে যাবে খেলাধুলো। তিনি বলেন, “২৯৪টা বিধানসভা কেন্দ্রে মিনি ইনডোর স্টেডিয়াম গড়ব। টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, জিম সব থাকবে। এক বছরে তো ২৯৪টা স্টেডিয়াম গড়া সম্ভব নয়। এবছর ১০০টা স্টেডিয়াম তৈরি করব।”
মেসি কাণ্ডের টাকা ফেরানোর আশ্বাস (CM Shuvendu Adhikary)
কলকাতায় ২০২৫-র ১৩ ডিসেম্বর মেসি কাণ্ডের কথা এখনও কেউ ভোলেননি। সেদিন স্টেডিয়ামে হাজির থাকা মানুষের মনের ক্ষত এখনও দগদগে। সেই মেসি কাণ্ডের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার। তিনি বলেন, “মেসির বিপুল সংখ্যক সমর্থক ৪ হাজার থেকে ৬ হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন। প্রায় ৩৩ হাজার ক্রীড়াপ্রেমী যাতে তাঁদের টিকিটের টাকা ফেরত পান, সেই ইচ্ছাই রয়েছে আমার। সেই লক্ষ্যে ইতিমধ্যেই অভ্যন্তরীণভাবে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, খুব শীঘ্রই এ বিষয়ে ইতিবাচক সমাধান করতে পারব।”
রাজনীতি মুক্ত খেলাধুলো (CM Shuvendu Adhikary)
বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই তারা আশ্বাস দিচ্ছেন রাজনীতি মুক্ত ময়দান হবে (CM Shuvendu Adhikary)। এই একই কথা এদিন মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গেল। তিনি জানালেন, “গত কয়েক বছরে অলিম্পিক, এশিয়াড কিংবা জাতীয় দলের মঞ্চে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব ক্রমশ কমেছে। যেখানে ওড়িশা, ঝাড়খণ্ডের মতো রাজ্য নিয়মিত প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনছে, সেখানে বাংলার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা পিছিয়ে পড়ছি। বাংলায় প্রতিভা আছে, আছে মেধা, পরিশ্রম, নিষ্ঠা ও সাফল্যের জন্য প্রয়োজনীয় একাগ্রতা। অভাব শুধু সঠিক পরিকল্পনা, পরিকাঠামো, উদ্যোগ এবং আন্তরিক সদিচ্ছার।
ক্রীড়ার প্রতিটি ক্ষেত্র কেন রাজনৈতিক প্রভাবের বেড়াজালে বন্দি থাকবে? কেন যোগ্যতার পরিবর্তে অন্য কোনও পরিচয় সুযোগ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? এবারের পরিবর্তন শুধু মুখ বদলের পরিবর্তন নয়, বদলাবে গোটা ব্যবস্থাই। বাংলার খেলাধুলাকে রাজনীতির প্রভাবমুক্ত করে প্রতিভা ও যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমরা সেই পরিবর্তনের পথ তৈরি করব এবং বাংলাকে আবার দেশের ক্রীড়া মানচিত্রে তার প্রাপ্য জায়গায় ফিরিয়ে আনব।”
আরও পড়ুন: Mohun Bagan CFL: রেলওয়েকে হারিয়ে সুপার সিক্সের পথে এক পা মোহনবাগানের
এদিন নবান্নে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন হকি খেলোয়াড় গুরুবক্স সিং, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব শীঘ্রই বাংলার ক্রীড়া উন্নয়নের ১০০ কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার।



