Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ত্রয়ণ চক্রবর্তী: বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র শাস্ত্রীর বাঙালিদের নিয়ে মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক (CM Suvendu Adhikary)। তাঁর বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও পাল্টা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই আবহেই বিধানসভায় দাঁড়িয়ে বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

‘ছবি পুড়িয়েছে যারা, গ্রেফতার করুন’ (CM Suvendu Adhikary)
বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী ভবানীপুর থানার সামনে বিক্ষোভের প্রসঙ্গ তোলেন। তাঁর অভিযোগ, কয়েকজন বাগেশ্বরের ছবি পুড়িয়েছেন। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একইসঙ্গে কলকাতার পুলিশ কমিশনারকে উদ্দেশ করে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেওয়ার কথা বলেন শুভেন্দু।
সাধু-সন্তদের অপমান নয়, বার্তা শুভেন্দুর (CM Suvendu Adhikary)
ধর্মীয় ব্যক্তিত্ব এবং সাধু-সন্তদের নিয়ে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধেও সরব হন তিনি। তাঁর বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই কারণে কোনও ধর্মীয় ব্যক্তিত্বকে অপমান করা উচিত নয়। একইসঙ্গে গেরুয়া রং ও সনাতন ধর্মকে বেছে বেছে নিশানা করার অভিযোগও তোলেন তিনি।

আরও পড়ুন: Kalighat Trinamool: লক্ষ্মীবারে নতুন ঘর পেলেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়করা
আইনশৃঙ্খলা নিয়ে কড়া অবস্থান
ভবানীপুরের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, প্রতিবাদ করার অধিকার থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। ছবি পোড়ানো বা অশান্তি তৈরির মতো ঘটনায় পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বাগেশ্বরকে ঘিরে চলা বিতর্কের মধ্যেই শুভেন্দুর এই কড়া বার্তা নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি করেছে।



