Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : হাইকোর্টে (Calcutta High Court) নজিরবিহীন ঘটনা! বিচারপতির অনুপস্থিতিতে তাঁর চেম্বারে থেকে ফাইল নিয়ে আসার জন্য তাঁর ব্যক্তিগত সেক্রেটারিকে চাপ! ‘দুঃখজনক ঘটনা’ বলে পুর নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর (Sujit Bose) জামিনের আবেদনের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি শুভ্রা ঘোষ। গত সোমবার চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রেখেছিলেন তিনি। মামলাটি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। এই মামলার পরবর্তী শুনানি কোন বিচারপতির বেঞ্চে হবে, তা ঠিক করবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি শুভ্রা ঘোষ (Calcutta High Court)
বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ জানান, গত সোমবার সুজিত বসুর জামিনের আবেদনের মামলার চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রাখা হয়েছিল (Calcutta High Court)। কিন্তু গত ১৮ অগস্ট তথা মঙ্গলবার তাঁর অনুপস্থিততে সুজিত বসুর এক আইনজীবী তাঁর চেম্বারে গিয়ে সেখানে থাকা সুজিত বসুর মামলার ফাইলটি দিয়ে দেওয়ার জন্য বিচারপতির ব্যক্তিগত সচিবকে বলেন।
গোটা ঘটনায় অত্যন্ত বিরক্ত হয়ে বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি আমি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে জানিয়েছি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে মামলাটি ফেরত পাঠিয়ে দিয়েছি। এই মামলার পরবর্তী শুনানি কোন বিচারপতির বেঞ্চে হবে, তা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঠিক করবেন।’
আরও পড়ুন : Amar Domkal: অভিযোগ করেই মিলবে এবার সমাধান! ডোমকলে চালু ‘আমার ডোমকল’
পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্ৰেফতার সুজিত বসু
পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ২১ মে সুজিত বসুকে গ্ৰেফতার করেছিল ইডি। দক্ষিণ দমদম পৌরসভায় বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার অভিযোগ উঠেছে সুজিতের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, সেই তালিকায় প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে।
আরও পড়ুন : TMCP Meeting: মেয়ো রোডে টিএমসিপি-র সভার অনুমতি নেই, এবার হাইকোর্টের দ্বারস্থ ঋতব্রত তৃণমূল
গত সোমবার এই মামলার চূড়ান্ত শুনানিতে সুজিত বসুর আইনজীবী আদালতে দাবি করেছিলেন, অহেতুক তাঁর মক্কেলকে আটকে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর দাবি, ইডি সুজিত বসুকে এই মামলায় ‘মাস্টার মাইন্ড’ হিসেবে দেখিয়েছে। কিন্তু আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ২০২৪-২৫ সালে যে চার্জশিট দাখিল করেছিল, তাতে সুজিত বসুর নাম ছিল না। সুজিত বসু কলকাতাতেই থাকেন। তদন্তের স্বার্থে তাঁকে যখনই ডাকা হবে, তিনি আসবেন। তারপরই রায়দান স্থগিত রাখেন বিচারপতি শুভ্রা ঘোষ। কিন্তু তারপর মঙ্গলবারই এই ঘটনা ঘটে। তাই এবার মামলা থেকেই সরে দাঁড়ালেন বিচারপতি শুভ্রা ঘোষ।


