Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে নতুন করে থাবা বসাচ্ছে করোনা ভাইরাস । এবার কলকাতার গড়িয়া এলাকার এক ১০ বছরের বালকের শরীরে মিলল মারণ ভাইরাসের হদিশ (COVID 19 Kolkata)। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে বাইপাসের ধারের পিয়ারলেস হাসপাতালের আইসিইউ-তে আইসোলেশনে রেখে চিকিৎসা চালানো হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্ত ওই বালকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল নয়।
পিয়ারলেস হাসপাতাল সূত্রে খবর (COVID 19 Kolkata)
শনিবার সকালে ওই বালককে তীব্র জ্বর, সর্দি-কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে সাধারণ ফ্লু বা মরশুমি জ্বর মনে করা হলেও, রোগীর শ্বাসকষ্ট ও অন্যান্য জটিলতা দেখে চিকিৎসকদের মনে সন্দেহ জাগে। এরপরই তার সোয়াব টেস্ট করানো হলে রিপোর্ট করোনা পজিটিভ আসে। রিপোর্ট আসার পরপরই তাকে দ্রুত আইসিইউ-র আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়।
হাসপাতালের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ জানান
ওই শিশুটি গত ৩-৪ দিন ধরে লাগাতার উচ্চ জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিল, যা কিছুতেই কমছিল না। হাসপাতালে ভর্তির পর তার বুকের এক্স-রে করানো হলে ডানদিকের ফুসফুসে মৃদু নিউমোনিয়ার প্যাচ ধরা পড়ে। এরপর ভাইরাল লোড টেস্টে তার শরীরে সার্স-কোভিড-২ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।

ডঃ আরও জানান (COVID 19 Kolkata)
যেহেতু এটি একটি ভাইরাল ইনফেকশন, তাই নিয়ম মেনে রোগীকে কোনও অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না। আইসোলেশনে রেখে তাকে মূলত নেবুলাইজেশন এবং অন্যান্য সাপোর্টিভ মেডিসিন ও কেয়ার দেওয়া হচ্ছে। আক্রান্ত বালকের সংস্পর্শে থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তার মা-কেও হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, খুব শীঘ্রই মায়েরও কোভিড টেস্ট করানো হবে, যাতে তাঁর শরীরেও সংক্রমণ ছড়িয়েছে কি না তা নিশ্চিত করা যায়।
আতঙ্কের কারণ নেই (COVID 19 Kolkata)
দেশের বেশ কিছু রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা ঊর্ধ্বমুখী হলেও চিকিৎসকেরা সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: Sensex Nifty: ভারতীয় শেয়ার বাজারে জোয়ার, বিশ্ববাজারের ধাক্কা সামলাল সেনসেক্স-নিফটি

বিশেষজ্ঞদের মতে
বর্তমানে আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে সর্দি-কাশি-জ্বর খুবই সাধারণ বিষয়। এখন পর্যন্ত যে সমস্ত করোনা কেস সামনে আসছে, তার সিংহভাগেরই উপসর্গ অত্যন্ত মৃদু এবং হাসপাতালে ভর্তি হওয়ার হারও বেশ কম। এই মুহূর্তে নতুন কোনও বড়সড় কোভিডের ঢেউ বা ওয়েভের আশঙ্কা নেই বলেই আশ্বস্ত করছেন চিকিৎসকেরা। তবে ভিড় এলাকা এড়িয়ে চলা ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।



