Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল বিশ্বে পরপর তিনটি বড় ঘটনার সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। ২২ বছর পর আর্সেনাল এবং ইস্টবেঙ্গল যেমন একদিকে খেতাব জিতল আবার ৭ বছর পর জোড়া গোলে ইতিহাস লিখল আল নাসের (Cristiano Ronaldo)।
রোনাল্ডোর খেতাব জয় (Cristiano Ronaldo)
বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম নাম ক্রিস্তিয়ানো রোনাল্ডো। ফুটবল বিশ্ব একদিকে যেমন আগে বিভক্ত ছিল পেলে নাকি মারাদোনা এখন তেমন মেসি নাকি রোনাল্ডো। এই দুই তারকার খেলা থাকে মানে সমর্থকদের কাছে উৎসবের দিন। সেই উৎসবের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দেয় যদি শেষ জয়ের হাসি তাঁদের প্রিয় ফুটবলারের হয় (Cristiano Ronaldo)।
পরপর ফুটবলবিশ্বে ঘটল তিনটি বড় ঘটনা। ২২ বছর পর একদিকে যেমন আর্সেনাল খেতাব জিতেছে তেমন আবার ২২ বছর ভারতসেরা শিরোপা উঠেছে ইস্টবেঙ্গলের মাথায়। আবার অন্যপ্রান্তে আল নাসেরের হয়ে খেতাব জিতলেন রোনাল্ডো। তিনি ২০২২ সালের ডিসেম্বরে যখন ক্লাবে যোগ দেন তখন থেকেই সমর্থকরা খেতাব জয়ের স্বপ্নে বুঁদ ছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যখন সিআর ৭ যোগ দেন এই ক্লাবে তখন বিশ্ব ফুটবল ধরেই নিয়েছিল যে এই ক্লাবের হয়ে তিনি কোনও না কোনও নজির গড়বেন।

এতদিন এই ক্লাবের ঘরোয়া ট্রফিহীন থাকা নিয়ে প্রশ্ন উঠলেও সেই প্রশ্নের জবাব অবশেষে ম্যাচ এবং খেতাব জিতে দিল আল নাসের। বৃহস্পতিবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে জয়ের আনন্দে ভাসলেন দলের ফুটবলার থেকে সমর্থকরা। সৌদি আরবের ফুটবলকে জনপ্রিয় করার জন্যই তাঁকে আনা হয়েছিল আর সেটা যে সার্থক সেটার প্রমাণ পাওয়া গেছিল তিনি ক্লাবে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই। তিনি যোগ দেওয়ার পরেই ক্লাবের ফলোয়ার্স হোক বা সমর্থক সবই যেন বাড়তে থাকে লাফিয়ে। অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে পিছনে ২০১৯ সালের পর লিগ ট্রফি যেতে এই ক্লাব। মরশুমের শেষ ম্যাচ দামাকের বিরুদ্ধে ৪-১ বড় ব্যবধানে জিতে নেয় আল নাসের (Cristiano Ronaldo)।

রোনাল্ডো সম্প্রতি সৌদি প্রো লিগে ১০০ গোল পূর্ণ করে নজির গড়লেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এই ক্লাবের হয়ে রোনাল্ডোর গোলের সংখ্যা ১২৯। তবে এই মুহূর্তে ব্যক্তিগত সাওফল্য নয় বরং দলের সাফল্যই প্রধান বিচার্য তাঁর কাছে। যে লক্ষ্যে তিনি এই ক্লাবের হয়ে রণক্ষেত্রে অবতীর্ণ হয়েছিল সেই লক্ষ্যই পূর্ণ হল এবার।

রোনাল্ডো যে শুধু একজন বড় মাপের প্লেয়ার তা নয় বরং তিনি কোথাও যোগ দিলে সেই ক্লাব বা দেশের সামগ্রিক ফুটবলেই উন্নতি হয় সেটাও প্রমাণ হয়েছে। তিনি ক্লাবে যোগ দেওয়ার পর একে একে সৌদির ক্লাবে যোগ দেন করিম বেঞ্জেমা, এনগোলো কান্তে, সাদিও মানে এবং নেইমারের মত তারকারা।
এই মরশুমনের শিরোপার লড়াই ছিল জমজমাট। শুরুটা ভাল করে লড়াইতে নিজেদের জায়গা ভাল বানালেও পরে লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়ে আল আহলি এবং আল কাদিসিয়া। ফলে ট্রফি জয়ের জন্য সামনে আসে দুটো নাম এক আল নাসের এবং দুই আল হিলাল (Cristiano Ronaldo)।
আরও পড়ুন: Raja Ram Mohan Roy: জন্মবার্ষিকীতে ফিরে দেখা: সংবাদপত্র ও রামমোহন রায়
১২ মে এই দুই দল মুখোমুষি হয় আর সেটাই ছিল মরশুমের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। আয়োজকদের দাবি অনুযায়ী সেই ম্যাচ দেখানো হয়েছিল ১৮০টি দেশে। সেই ম্যাচের শেষ লগ্নে এগিয়ে যায় আল নাসের। তবে সেই ম্যাচ ১-১ হয়ে ড্র হয়। যে কারণে শিরোপা জয়ের জন্য অপেক্ষা দীর্ঘ হয় আল নাসেরের সমর্থকদের।
বৃহস্পতিবার যেমন ইস্টবেঙ্গল নিজেদের সবটা দিয়ে মরিয়া লড়াই করেন এবং নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে দুরন্ত ফুটবল খেলে ঠিক তেমনই আল নাসের এই দিনের ম্যাচে কোনও ভুল ত্রুটি না করে দুরন্ত ফুটবল খেলে। একই সঙ্গে রোনাল্ডোর এটা অষ্টম লিগ ট্রফি। এর আগে তিনি লিগ জিতেছেন ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাসের হয়ে (Cristiano Ronaldo)।


