Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর (TMC Dilip Mondal) এক তৃণমূল বিধায়ক দ্বারস্থ হচ্ছেন কলকাতা হাইকোর্টে। এবার আদালতের দ্বারস্থ হলেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। পুলিশি তল্লাশির পর থেকেই তিনি আত্মগোপন করে রয়েছেন। সেই অবস্থাতেই গ্রেফতারি এড়াতে আদালতে রক্ষাকবচ ও আইনি সুরক্ষার আবেদন জানালেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য্য মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী ২৬ জুন শুনানির সম্ভবনা।
বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করা এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ (TMC Dilip Mondal)
নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি (TMC Dilip Mondal) কর্মীদের বিরুদ্ধে বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করা এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দিলীপ মন্ডলের বিরুদ্ধে। এই মন্তব্যের জেরে দায়ের হওয়া একাধিক এফআইআর-এর ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। রাজ্য পুলিশ তাঁর পৈলানের বাড়িতে অভিযান চালায়। এফআইআর দায়ের পর থেকেই বেপাত্তা হয়ে যান বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। এখনও অধরা তিনি। তদন্তে নেমে পুলিশ বকখালি ও ফ্রেজারগঞ্জ থেকে বেআইনি অস্ত্রসহ তাঁর ছেলে অর্ঘ্য মণ্ডল সহ পাঁচজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ১টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি একটি গাড়ি।
আরও পড়ুন: Raja Ram Mohan Roy: জন্মবার্ষিকীতে ফিরে দেখা: সংবাদপত্র ও রামমোহন রায়
অভিযোগের ভিত্তিতে পুলিশ দিলীপ মন্ডলের পৈলানের বাড়িতে অভিযান চালায়। যদিও সেই সময় বাড়িতে পাওয়া যায়নি তৃণমূল বিধায়ককে। পুলিশ আসার খবর পেয়েই বাড়ি থেকে পালিয়ে যান তিনি। কিন্তু তল্লাশি চলাকালীন দিলীপের বাড়ির অন্দরমহলের চিত্র দেখে কার্যত বিস্মিত হয়ে যান পুলিশ আধিকারিকরা।একাধিক বিলাসবহুল গাড়ি, সুসজ্জিত বাগান, ব্যক্তিগত সুইমিং পুল, দোলনা ও দামি কাঠের আসবাবপত্র, কী নেই সেই বাড়িতে!


