Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিজ্ঞ তারকা লুকা মদরিচকে নিয়ে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা (Croatia)।
ক্রোয়েশিয়ার দায়িত্বে লুকা মদরিচ (Croatia)
‘যুদ্ধ আমাকে শক্তিশালী করেছে। কিন্তু আমি সারাজীবন এ নিয়ে ভাবতে চাইনা, কিন্তু আমি তা একবারে ভুলে যেতেও চাইনা’, কথাটা বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারের। ক্রোয়েশিয়া জাতীয় দলের অন্য অনেক তারকার মতো লুকা মদ্রিচও যুদ্ধ শিশু। তাঁর লড়াই আজও সবাইকে ভাবতে বাধ্য করে (Croatia)।
ক্রোয়েশিয়ার গল্পটা শুরু থেকেই বেশ চমকপ্রদ। ১৯৯৪ সালে ক্রোয়েশিয়া ফিফার ‘বেস্ট মুভার’ পুরস্কার জিতেছিল। ফিফার সদস্য হিসেবে যাত্রা শুরু করার দুই বছর পর এই সাফল্য সবাইকে চমে দিয়েছিল। তার দুই বছর পর আরও বড় চমক অপেক্ষা করছিল। ১৯৯৬ সালের ইউরোতে কোয়ার্টার ফাইনাল খেললো ক্রোয়েশিয়া। আরও দুই বছর পর সারা বিশ্ব চমকে গিয়ে দেখলো ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে চলে এসেছে ক্রোয়েশিয়া, শেষ করল তৃতীয় স্থানে। সেবার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ডেভর সুকার।
এর পরবর্তীতে লুকা মদ্রিচ, ইভান পেরিসিচ, মারিও মানজুকিচ বা ইভান রাকিটিচের মতো ইউরোপের লিগগুলো কাঁপানো তারকারা বলে দেয়, তাদের এখানে আসাটা নিছক কোনও দুর্ঘটনা নয়। টানা দুই বিশ্বকাপে ক্রোরেশিয়া দুরন্ত পারফরম্যান্স করেছে। এবার ২০২৬ সালের বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ক্রোরেশিয়া।
২০১৮ সালে রানার্স আপ ও ২০২২ সালে তৃতীয় হওয়া দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ তারকা মিডফিল্ডার লুকা মদরিচ। এটা তাঁর পঞ্চম বিশ্বকাপ। ৪০ বছর বয়সী এই তারকা গালে চোট পেয়ে অস্ত্রপ্রচার করতে বাধ্য হন। তবে দল ঘোষণার আগেই তিনি অননুশীলনে ফিরেছেন বলে জানিয়েছেন দলের কোচ জ্লাকতো দালিচ (Croatia)।

তাঁর পাশাপাশি চোট কাটিয়ে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ডিফেন্ডার ইওস্কো গাভার্দিওলও। জানুয়ারির পর থেকে মাঠের বাইরে থাকা এই সেন্টার ব্যাক গত সপ্তাহেই ম্যাঞ্চেস্টার এফসির হয়ে মাঠে ফেরেন। বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে জানতে চাওয়া হলে কোচ খোলসা করে সেই বিষয়ে কিছু বলতে চাননি। দালিচ বলেন, ‘আমাদের মান, তারুণ্য ও অভিজ্ঞতা আছে, যা আমাকে আশাবাদী করে তোলে।’ বিশ্বকাপে তারা যাত্রা শুরু করবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এর আগে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিজেদের মাঠে বেলজিয়াম ও স্লোভেনিয়ার বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ক্রোয়েশিয়া।
আরও পড়ুন: RG Kar CBI: আরজি কর মামলায় সিবিআইকে ঘটনাস্থল সিলের নির্দেশ আদালতের
ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: ডমিনিক লিভাকোভিচ, ডমিনিক কোতারস্কি, ইভোর পান্দুর।
ডিফেন্ডার: ইওস্কো গাভার্দিওল, দুয়ে চালেতা-সার, ইয়োসিপ শুতালো, ইয়োসিপ স্তানিশিচ, মারিন পংরাচিচ, মার্টিন এরলিচ, লুকা ভুশকোভিচ।
মিডফিল্ডার: লুকা মদরিচ, মাতেও কোভাচেচ, মারিও পাশালিচ, নিকোলা ভ্লাশিচ, লুকা সুচিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্টিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, টনি ফ্রুক।
ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিচ, আনতে বুদিমির, মার্কো পাশালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ (Croatia)।


