Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: লোকসভার আসনসংখ্যা বাড়ানোর লক্ষ্যে ১৩১তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার(Constitution Amendment)। প্রস্তাব অনুযায়ী, ৫৪৩টি আসন বাড়িয়ে প্রায় ৮৫০-এ নিয়ে যাওয়া হবে। বিলটি ১৬ ও ১৭ এপ্রিলের বিশেষ সংসদ অধিবেশনে আলোচনার জন্য তোলা হবে।
সব রাজ্যের আসনসংখ্যাই বাড়ানো হবে (Constitution Amendment)
বিলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সংবিধানের অনুচ্ছেদ ৮২-তে পরিবর্তন। ২০২৬ সালের পর প্রথম জনগণনার ভিত্তিতে সীমা পুনর্বিন্যাস (delimitation) বাধ্যতামূলক। নতুন প্রস্তাবে এই শর্ত তুলে দিয়ে আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই delimitation করার সুযোগ রাখা হয়েছে। সরকারের দাবি, এতে দক্ষিণী রাজ্যগুলির কোনও ক্ষতি হবে না এবং বর্তমান আসন অনুপাত বজায় থাকবে। সব রাজ্যের আসনসংখ্যাই প্রায় ৫০% করে বাড়ানো হবে।
delimitation হলেই সংরক্ষণ চালু সম্ভব
অনুচ্ছেদ ৮১-র সংশোধনে বলা হয়েছে, রাজ্যগুলির জন্য সর্বাধিক ৮১৫ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য সর্বোচ্চ ৩৫টি আসন নির্ধারণ করা যাবে। মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ সংরক্ষণ দ্রুত কার্যকর করার প্রস্তাবও রয়েছে। ২০২৩ সালের আইনে এটি জনগণনার পর delimitation-এর সঙ্গে যুক্ত ছিল। নতুন বিল অনুযায়ী, delimitation হলেই সংরক্ষণ চালু করা সম্ভব হবে।
ডিলিমিটেশন বিল, ২০২৬
একই সঙ্গে আনা হয়েছে ডিলিমিটেশন বিল, ২০২৬, যা ২০০২ সালের আইনকে প্রতিস্থাপন করবে। এর মাধ্যমে কেন্দ্র সরকার একটি ডেলিমিটেশন কমিশন গঠন করবে, যার নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের বর্তমান বা প্রাক্তন বিচারপতি।
জনগণনার তথ্য অনুযায়ী সীমানা নির্ধারণ (Constitution Amendment)
কমিশন সর্বশেষ জনগণনার তথ্য অনুযায়ী লোকসভা ও বিধানসভা আসন বণ্টন, তফসিলি জাতি-উপজাতির সংরক্ষণ এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করবে। আসনগুলি ভৌগোলিক ভারসাম্য, প্রশাসনিক সীমানা ও জনসুবিধার ভিত্তিতে নির্ধারিত হবে।
আরও পড়ুন: India Fuel: হরমুজে সমস্যা: দেশে জ্বালানি ঘাটতি মেটাতে কোন পথে নিল সরকার?
আদালতে চ্যালেঞ্জ করা যাবে না (Constitution Amendment)
কমিশনের সিদ্ধান্ত গেজেটে প্রকাশিত হলে তা আইনের সমান বল পাবে এবং আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। তবে নতুন ব্যবস্থা কার্যকর হবে সংশ্লিষ্ট সংসদ বা বিধানসভার মেয়াদ শেষ হওয়ার পর।



