Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে ফের একবার ইতিহাস গড়লেন অ্যাথলিট বসন্ত (Basant High Jump)। পুরুষদের হাই জাম্প বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি রুপোর পদক পেয়েছেন। ২.২১ মিটার লাফিয়ে তিনি ছুঁয়ে ফেলেন নিজের কেরিয়ারের সেরা পারফরম্যান্স। বিশ্ব অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এটি ভারতের দ্বিতীয় পদক।
পদকের লড়াই (Basant High Jump)
এবারের প্রতিযোগিতায় পদকের ফয়সালা হয়েছে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে। আলজেরিয়ার ইউনেস আয়াচি, গ্রেট ব্রিটেনের ওটিস পুল এবং ভারতের বসন্ত—তিন জনেই সমান ২.২১ মিটার উচ্চতা পার করেন। তবে কে কোন পদক পাবেন, তা নির্ধারিত হয় কোন প্রতিযোগী কত নম্বর প্রচেষ্টায় এই উচ্চতা অতিক্রম করেছেন তার ওপর ভিত্তি করে। আলজেরিয়ার ইউনেস আয়াচি প্রথম প্রচেষ্টাতেই ২.২১ মিটার পার করে স্বর্ণপদক জেতেন। ভারতের বসন্ত দ্বিতীয় প্রচেষ্টায় এই উচ্চতা স্পর্শ করে রুপো পদক নিশ্চিত করেন। অন্যদিকে, গ্রেট ব্রিটেনের ওটিস পুল তৃতীয় প্রচেষ্টায় সফল হয়ে ব্রোঞ্জ পদক পান।
বসন্তের পদক জয়ের পথ (Basant High Jump)
বসন্তের এই পদক জয়ের পথটি মোটেও সহজ ছিল না। ফাইনালে তাঁর প্রতিটি জাম্প ছিল অত্যন্ত হিসেবি ও লড়াকু। তিনি প্রথমে ২.০৬ মিটার উচ্চতা প্রথম প্রচেষ্টাতেই সফলভাবে টপকে যান। এরপর ২.১২ মিটার উচ্চতা পার করতে তাঁকে দু’বার চেষ্টা করতে হয়। তবে দুর্দান্ত কামব্যাক করে তিনি ২.১৭ মিটার উচ্চতা আবার প্রথম প্রচেষ্টাতেই পার করে দেন। সবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ২.২১ মিটার উচ্চতা তিনি দ্বিতীয় প্রচেষ্টায় অতিক্রম করেই দেশের জন্য ঐতিহাসিক রুপোর পদক নিশ্চিত করেন।
আরও পড়ুন: Messi Father death: বিশ্বকাপ বিপর্যয়ের পর পিতৃহারা মেসি
ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন অধ্যায় (Basant High Jump)
বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সের মঞ্চে পুরুষদের হাই জাম্পে এর আগে কখনও রুপো জেতেনি ভারত (Basant High Jump)। ফলে বসন্তের এই সাফল্য ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল। এর আগে এই প্রতিযোগিতায় ভারতের ঝুলিতে প্রথম পদকটি জ্যাভলিন থ্রোয়ে এনে দিয়েছিলেন আশিস যাদব। এবার বসন্তের হাত ধরে এল আরও একটি রুপো।



