Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পাসপোর্ট তৈরি ও রিনিউ করার ক্ষেত্রে (Passport Fees) বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১ জুলাই থেকে নতুন পাসপোর্টের আবেদন এবং রিনিউয়ালের জন্য বাড়তি টাকা গুনতে হবে সাধারণ মানুষকে। প্রায় ১৪ বছর পর পাসপোর্ট ফি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রের নতুন নিয়ম (Passport Fees)
কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, ৩৬ পাতার সাধারণ (Passport Fees) পাসপোর্ট তৈরির খরচ ১,৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২,৫০০ টাকা। একইসঙ্গে জরুরি ভিত্তিতে বা তৎকাল পরিষেবায় এই খরচ ৩,৫০০ টাকা থেকে বেড়ে হবে ৫,০০০ টাকা।
অন্যদিকে, ৬০ পাতার পাসপোর্টের ক্ষেত্রেও ফি বাড়ানো হয়েছে। আগে যেখানে এর জন্য ২,০০০ টাকা লাগত, এখন দিতে হবে ৩,৫০০ টাকা। তৎকাল পরিষেবায় এই খরচ ৪,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৬,০০০ টাকায়।
পাসপোর্ট হারিয়ে গেলে? (Passport Fees)
শুধু নতুন পাসপোর্ট নয়, পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন করে পেতে খরচও বাড়ছে। ৩৬ পাতার পাসপোর্ট হারালে নতুন পাসপোর্টের জন্য সাধারণ ক্ষেত্রে ৫,০০০ টাকা এবং জরুরি পরিষেবায় ৭,৫০০ টাকা দিতে হবে। ৬০ পাতার পাসপোর্টের ক্ষেত্রে এই খরচ যথাক্রমে ৬,০০০ টাকা এবং ৮,৫০০ টাকা।
নাবালক আবেদনকারীদের ক্ষেত্রেও ফি সংশোধন করা হয়েছে। পাসপোর্ট হারানো বা ক্ষতিগ্রস্ত হলে তাদের ক্ষেত্রে পুনরায় আবেদন করতে খরচ হবে ৪,২৫০ টাকা। অভিভাবক যদি তৎকাল পরিষেবা নিতে চান, তাহলে খরচ বেড়ে হবে ৬,৭৫০ টাকা।
আরও পড়ুন: MEA Passport: পাসপোর্ট কি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ? বিদেশমন্ত্রকের মন্তব্যে বিতর্ক
কেন্দ্র জানিয়েছে, পাসপোর্টের ফি বাড়লেও এর মেয়াদে কোনও পরিবর্তন হচ্ছে না। প্রাপ্তবয়স্কদের জন্য আগের মতোই সর্বোচ্চ ১০ বছর এবং নাবালকদের জন্য ৫ বছর মেয়াদ বহাল থাকবে। ১৯৮০ সালের পাসপোর্ট বিধিমালায় সংশোধনের পরই এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।


