Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইএফএ শিল্ড জয়ের পরেও সময়টা ভালো যাচ্ছে না মোহনবাগানের (Deepak Tangri)। আইএসএলের প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হার। এর পরের ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে দিল্লি এফসির। কিন্তু এই ম্যাচের ঠিক আগে বড় ধাক্কা খেল সবুজ-মেরুন শিবির। দলের মিডফিল্ডার দীপক টাংরির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার ফলে আইএসএলের প্রথম দু’টি ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। ইতিমধ্যে নর্থইস্টের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি ছিলেন না।
শাস্তির নেপথ্যে ডুরান্ড ফাইনাল (Deepak Tangri)
এই ঘটনার সূত্রপাত হয়েছিল ডুরান্ড কাপের ফাইনালে। সেই ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৪-১ গোলে পরাজিত হয়েছিল মোহনবাগান। ম্যাচ শেষ হওয়ার পর খেলোয়াড়রা যখন যুবভারতী স্টেডিয়ামের টানেল দিয়ে মাঠের বাইরে যাচ্ছিলেন, সেই সময় ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশে মোহনবাগান মিডফিল্ডার দীপক টাংরি অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন বলে অভিযোগ ওঠে। তখনই আশঙ্কা করা হয়েছিল যে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন তিনি। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো এবং আইএসএল শুরুর আগেই তাঁর উপর নিষেধাজ্ঞা নেমে এল।
শিল্ডের পারফরম্যান্সের অভাব (Deepak Tangri)
ডুরান্ডের পর আইএফএ শিল্ডেও ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সেই ফাইনালে অবশ্য ১-০ গোলে জিতেছিল মোহনবাগান। ওই ম্যাচে প্রথম একাদশে খেলে দারুণ পারফর্ম করেছিলেন টাংরি। আপুইয়া কিংবা অনিরুদ্ধ থাপাদের অনুপস্থিতি তিনি বুঝতে দেননি। ফলে আইএসএলেও কোচ পানোস দিমপেরিসের দলের মাঝমাঠে তাঁর অভাব গভীরভাবে অনুভূত হতে পারে। নর্থইস্টের বিরুদ্ধে অবশ্য মাঝমাঠে সমির জেলকোভিচের সঙ্গে সাহাল আব্দুল সামাদ ও আপুইয়ারা দায়িত্ব সামলাচ্ছেন।
আরও পড়ুন: Mohun Bagan vs Northeast: আইএসএলের শুরুতেই ধাক্কা, নর্থইস্টের কাছে হেরে অভিযান শুরু মোহনবাগানের
চোট ও অসুস্থতায় জর্জরিত দল (Deepak Tangri)
নর্থইস্টের বিরুদ্ধে প্রথম ম্যাচে মোহনবাগানের অন্যতম ভরসা তারকা ফরোয়ার্ড জেমি ম্যাকলারেনকে ছিলেন না (Deepak Tangri)। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৬ অক্টোবর দ্বিতীয় ম্যাচের আগে দিল্লিতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অন্যদিকে, মাথায় সাতটি সেলাই নিয়েও দলের সঙ্গে গুয়াহাটিতে পাড়ি দিয়েছেন ডেজান দ্রাজিচ, তিনি রিজার্ভে ছিলেন। পাশাপাশি, চোটের কারণে আশিস রাই এবং জ্বরের কারণে কিয়ান নাসিরিও দলের সঙ্গে যেতে পারেননি। এর মাঝেই প্রকাশ্যে এসেছে মোহনবাগানের নতুন অ্যাওয়ে জার্সি, যেখানে সাদা রঙের জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী পালতোলা নৌকোর প্রতীক।



