Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের সামরিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের(Defence Ministry) অধীনে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) প্রায় ৭৯,০০০ কোটি টাকার উন্নত অস্ত্র ও প্রযুক্তি কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে(Defence)। এর মধ্যে রয়েছে লয়টারিং মিউনিশন, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং আধুনিক রাডার ও ক্ষেপণাস্ত্র।
তিন বাহিনীর জন্য একাধিক অনুমোদন (Defence)
প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, তিন বাহিনীর জন্য একাধিক গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও অস্ত্র সংগ্রহের ক্ষেত্রে ‘অ্যাকসেপ্ট্যান্স অব নেসেসিটি’ (AoN) অনুমোদন করেছে ডিএসি। ভারতীয় সেনার জন্য অনুমোদিত প্রস্তাবগুলির মধ্যে রয়েছে আর্টিলারি রেজিমেন্টের জন্য লয়টারিং মিউনিশন সিস্টেম, লো লেভেল লাইটওয়েট রাডার, পিনাকা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের জন্য লং রেঞ্জ গাইডেড রকেট অ্যামুনিশন এবং ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম মার্ক-টু।
ড্রোন হামলা থেকে সুরক্ষা
ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম মার্ক-টু-এর উন্নত অপারেশনাল রেঞ্জ সেনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র, যুদ্ধক্ষেত্র ও অভ্যন্তরীণ এলাকায় ড্রোন হামলা থেকে সুরক্ষা দেবে বলে জানানো হয়েছে।
নৌবাহিনীর জন্য ডিএসি-র অনুমোদন (Defence)
ভারতীয় নৌবাহিনীর জন্য ডিএসি অনুমোদন দিয়েছে বোলার্ড পুল (বিপি) টাগ, হাই ফ্রিকোয়েন্সি সফটওয়্যার ডিফাইন্ড রেডিও (এইচএফ এসডিআর) ম্যানপ্যাক এবং হাই অল্টিটিউড লং রেঞ্জ (হেল) রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট সিস্টেম (আরপিএএস) লিজ নেওয়ার প্রস্তাবে। বিপি টাগ জাহাজ ও সাবমেরিনকে বন্দর এলাকায় চলাচল ও নোঙর করতে সাহায্য করবে। এইচএফ এসডিআর দীর্ঘ দূরত্বে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করবে, আর হেল আরপিএএস ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরবচ্ছিন্ন নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে সহায়ক হবে।
আরও পড়ুন :Canada: কানাডার স্বাস্থ্যব্যবস্থার সংকট: প্রবাসী ভারতীয়ের মৃত্যু তুলে ধরল বড় প্রশ্ন
এয়ারফোর্সের জন্য অনুমোদিত প্রস্তাব (Defence)
এয়ারফোর্সের জন্য অনুমোদিত প্রস্তাবগুলির মধ্যে রয়েছে অটোমেটিক টেক-অফ ল্যান্ডিং রেকর্ডিং সিস্টেম, অ্যাস্ত্র মার্ক-টু ক্ষেপণাস্ত্র, লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজসের ফুল মিশন সিমুলেটর এবং স্পাইস-১০০০ দীর্ঘ পাল্লার গাইডেন্স কিট। এর ফলে বিমান নিরাপত্তা, পাইলট প্রশিক্ষণ ও দূরপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে।



