Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ডাউন মার্কেটেও রকেট গতিতে বৃদ্ধি হয়েছে ডিফেন্স সেক্টরের স্টকের। শুক্রবার বৃদ্ধি হয়েছে এক শতাংশের বেশি নিফটি ইন্ডিয়া ডিফেন্স সেক্টরাল ইনডেক্সের (Defence Stocks)।
ডিফেন্স সেক্টরে লগ্নির পরামর্শ (Defence Stocks)
সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে অর্থাৎ শুক্রবার সেনসেক্স ও নফটি৫০ ডাউন ট্রেন্ড করছে। কিন্তু এই ডাউন মার্কেটেও দেশের ডিফেন্স সেক্টরের একাধিক স্টকের বড় অঙ্কের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) দেশের সেনাবাহিনীর অস্ত্রভান্ডার বৃদ্ধির জন্য ৭৯ হাজার কোটি টাকার অনুমোদনে ছাড়পত্র দিয়েছেন। এর জেরেই ডাউন মার্কেটেও ডিফেন্স সেক্টরের এই স্টকগুলোর দাম বেড়েছে বলেই মনে করছেন মার্কেট এক্সপার্টরা (Defence Stocks)।
ডিফেন্স সেক্টরের একাধিক স্টকের দাম বেড়েছে ২ শতাংশের বেশি। যার মধ্যে রয়েছে ভারত ডায়নামিক্স, ভারত আর্থ মুভার্স লিমিটেড, কোচিন শিপইয়ার্ড, পারস ডিফেন্স এবং স্পেস টেকনোলজিসের মতো সংস্থা। শুক্রবার এক শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে ডিফেন্স সেক্টরাল ইনডেক্সেরও। তাছাড়াও গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিমেক এরোস্পেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ম্যাজ়াগন ডক শিপবিল্ডার্স, ডেটা প্যাটার্ন-র স্টকের দামেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।

আরও পড়ুন: Smriti Mandhana: মেয়েদের বিশ্বকাপে উজ্জ্বল স্মৃতি
ডিএসি (DAC)-র এই বিপুল অঙ্কের অর্থ অনুমোদনের পিছনে রয়েছে অত্যাধুনিক মিসাইল সিস্টেমস এবং ডিফেন্স ভেহিক্যালস তৈরির লক্ষ্য। যা সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হলে সেনাবাহিনীর ক্ষমতা বেড়ে যাবে কয়েক গুণ। চলতি অর্থবর্ষে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা অনুমোদন করেছে ডিএসি। এই অর্থ খরচ হবে বিভিন্ন ধরণের অস্ত্র ও সরঞ্জাম কিনতে। এর প্রভাবই পড়েছে দেশের শেয়ার বাজারে। এর জেরেই দেশের ডিফেন্স সেক্টরের একাধিক সংস্থার হাতে বড় অঙ্কের কাজের বার্তা আসবে। যা সমস্ত সংস্থার স্টকের দাম বৃদ্ধির পক্ষে সহায়ক হবে। সেই কথা মাথায় রেখেই ডিফেন্স সেক্টরের বিভিন্ন স্টকে লগ্নির পরামর্শ দিচ্ছেন মার্কেট এক্সপার্টরা ও একাধিক ব্রোকারেজ সংস্থা (Defence Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


