Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্ষা পেরিয়ে শরৎ এলেও রাজ্যে কমছে না ডেঙ্গির (Dengue Risk) প্রকোপ। বরং স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক পরিসংখ্যানে উদ্বেগ বাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সংক্রমণ বাড়তে থাকায় ইতিমধ্যেই ডেঙ্গির উচ্চঝুঁকির সময় শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।
বাড়ছে আক্রান্তের সংখ্যা (Dengue Risk)
রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে (Dengue Risk) পাওয়া তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর পর্যন্ত চলতি মরশুমে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৮৫০০। তুলনায় ২০২১ সালে একই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৮২৬৪। অর্থাৎ চলতি বছরেই সেই সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে ডেঙ্গি আক্রান্তের হিসাব।
পরিস্থিতির দ্রুত পরিবর্তনের ছবিও ধরা পড়েছে সাম্প্রতিক পরিসংখ্যানে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের ১৬টি জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ৭১৩৮। মাত্র চার দিনের মধ্যে সেই সংখ্যা বেড়ে প্রায় ৮৫০০ হয়েছে। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৬২ জন। এখনও পর্যন্ত ডেঙ্গিতে তিনজনের মৃত্যুর খবর রয়েছে। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে মাত্র তিন দিনের ব্যবধানে। মৃত তিনজনই কলকাতার বাসিন্দা বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: Maa Durga: প্রতিমায় যে রং দেখি, শাস্ত্রে কী সেই রূপেই বর্ণিত মা দুর্গা?
জেলাভিত্তিক পরিসংখ্যানেও কয়েকটি এলাকার পরিস্থিতি বিশেষ নজরে রয়েছে। ৩ অক্টোবর পর্যন্ত মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ১৬৩২। এরপর কলকাতায় ৮০৮, উত্তর ২৪ পরগনায় ৬৩৭, দক্ষিণ ২৪ পরগনায় ৫৮৫ এবং নদিয়ায় ৫৮৩ জন আক্রান্ত হয়েছেন।


