Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা দেব (Dev) এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে নজির গড়লেন। ক্যামেরাম্যান, আর্ট, কাস্টিং প্রত্যেকের নিজস্ব টিম আছে। আর এই প্রথমবার সেই সব টেকনিশিয়ানদের জন্য তিনি নিলেন এক বড় সিদ্ধান্ত । দেব (Dev ) ও এসভিএফ এন্টারটেইনমেন্টের সহ প্রতিষ্ঠাতা শ্রীকান্ত মোহতার (Shrikant Mohta) উদ্যোগে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্তের পিছনে রয়েছে টেকনিশিয়ানদের জন্য এক সুখবর। কী সিদ্ধান্ত নিলেন দেব ? এমন সিদ্ধান্তের কারণ কী?
দেবের (Dev) আসন্ন ছবি ‘রঘু ডাকাত ‘ ( Raghu Dakat) এর লঞ্চ অনুষ্ঠানের টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ ‘টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টে ‘ জমা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি। এই সিদ্ধান্তে রীতিমত সাড়া পড়ে গিয়েছে টলিপাড়ায়।
কী সিদ্ধান্ত নিলেন? (Dev )

দেব (Dev) স্পষ্ট ভাবে বললেন,” যাঁরা টেকনিশিয়ান, তাঁর নিজেদের জীবন ও পরিশ্রম দিয়ে ছবিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। আমরা শিল্পীরা হয়ত ক্যামেরার সামনে থাকি, কিন্তু তাঁদের ছাড়া ছবি কখনোই সম্পূর্ণ হয় না। ” দেবের মতে, আলো, ক্যামেরা ,সেট ডিজাইন থেকে শুরু করে ছোট বড় কাজের পিছনে টেকনিশিয়ানদের অবদান সবচেয়ে বেশি। দেব (Dev) আরও জানান, ” ‘রঘু ডাকাত ‘ (Raghu Dakat) ছবির টিকিট বিক্রির টাকা আমরা রাখছি না। পুরো অর্থ তুলে দিচ্ছি টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টে। কারণ এটা তাঁদের পাওনা। এটা কোনও দান নয়। এটা তাঁদের প্রতি আমাদের ঋণ পরিশোধের ক্ষুদ্র এক প্রচেষ্টা।”
সিদ্ধান্তের কারণ (Dev )
এই সিদ্ধান্তের পিছনে দেবের (Dev) এক বড় চিন্তা কাজ করছে। তিনি বলেন,”যদি আরও প্রযোজক, পরিচালক এমন উদ্যোগ নেন , তাহলে আমরা একসঙ্গে এক সুন্দর জগত তৈরি করতে পারব। বাংলা সিনেমার ভবিষ্যৎ তখন আরও উজ্জ্বল হবে।” দেব মনে করেন ,এই টাকা দিয়ে টেকনিশিয়ানদের বাচ্চাদের স্কলারশিপ ও তাঁদের কোনও খারাপ সময়ে যদি টাকাটা কাজে লেগে যায় ,তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া। ২৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji In-Door Stadium) ‘রঘু ডাকাতে’র (Raghu Dakat Movie) ট্রেলার লঞ্চ হতে চলেছে। আর এই প্রথমবার টিকিটের দাম রাখা হয়েছে ৪৯ টাকা।
সম্মান জানানো (Dev )
টেকনিশিয়ানদের জন্য এমন সম্মান ও স্বীকৃতি খুবই কম দেখা যায়। সাধারণত টেকনিশিয়ানরা পর্দার আড়ালে থেকে যান, দর্শকদের চোখে পড়ে না। কিন্তু তাঁদের কাজের মান ও নিষ্ঠা বাংলা সিনেমাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছে। আর এই দেবের নেওয়া উদ্যোগ, সিনেমার মেরুদন্ড সেই টেকনিশিয়ানদের প্রতিদান দেওয়ার একটি উপায়। যাঁদের নিষ্ঠা প্রতিটি ফ্রেমকে শক্তিশালী করে তোলে।
আরও পড়ুন: Durga Puja: প্রেমের প্রথম পুজো হোক স্মরণীয়! সঙ্গীর মন জিততে মেনে চলুন এই ৬ টিপস
নতুন দৃষ্টিভঙ্গির সূচনা
অভিনেতা দেবের (Dev) এমন মানসিক ও সাহসী সিদ্ধান্ত টলিউডে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। ইন্ডাস্ট্রির অনেকেই ইতিমধ্যে দেবের এই উদ্যোগের প্রশংসা করছেন। অনেকেই মনে করছেন এটি শুধুমাত্র একটি চমক নয়, বরং বাংলা সিনেমার পর্দার পিছনের মানুষদের জন্য একটি বাস্তব ও প্রয়োজনীয় পদক্ষেপ। তাই সবশেষে বলা যেতে পারে ,’রঘু ডাকাত’ শুধু একটি ছবি নয়, এটি হতে চলেছে ইন্ডাস্ট্রির জন্য এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা।



