Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গণপতি বিসর্জনের পরেই (Akshay Kumar) জুহু সমুদ্র সৈকতে পরিছন্নতা অভিযানে অংশ নেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ইতিমধ্যে সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল। পাশাপাশি কটাক্ষের মুখে পড়েন অক্ষয় কুমার। অভিনেতার এই কাজকে অনেকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখলেও নেটিজেনরা নানারকম কটাক্ষ করতে থাকছেন। কেন উঠছে সমালোচনা? অভিনেতার কী মত?
সমালোচনার শিকার (Akshay Kumar)
গণেশ চতুর্থী মিটতেই সমুদ্র সৈকত ভরে যায় খড়, ফুল ,মালা সহ নানা আবর্জনায়। আর সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা ফডণবীশের সাথে হাত মেলান অক্ষয় কুমার (Akshay Kumar)। সমুদ্র সৈকতে আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় মুখ্যমন্ত্রীর স্ত্রী ও সাফাই কর্মীদের সাথে অক্ষয় কুমারকে। আর যে দৃশ্য সামনে আসতেই অনেকেই কটাক্ষ করছেন অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar)। কারণ অনেকেই এই বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলে সমালোচনা করছেন।
অভিনেতার মতামত
অবশ্য অক্ষয় কুমারের ( Akshay Kumar) বক্তব্য ছিল অন্যরকম। তিনি স্পষ্ট বলেন,” পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, সাধারণ নাগরিক হিসেবেও আমাদের এই দায়িত্ব নেওয়া উচিত। ” অভিনেতার মতে, এই কাজ তিনি করেছেন, পুরোপুরি পরিবেশের স্বার্থে। কারণ পৃথিবীকে খেয়াল রাখতে হবে, বলে জানান অক্ষয় কুমার (Akshay Kumar)।
গুরুত্বপূর্ণ বিষয়
একদিকে যেমন অক্ষয় কুমারের (Akshay Kumar) এই উদ্যোগটি স্টার শক্তি ব্যবহার করে জনসচেতনতা বৃদ্ধি করতে পারে। অবশ্য অনেকই এটাকে ‘লোক দেখানো ‘ বলে কটাক্ষ করেছেন। পাশাপাশি অনেকেই মনে করছেন, এগিয়ে আসা দর্শনীয়, তবে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ অনেকেই ভেবে থাকেন পরিস্কার পরিচ্ছন্নতা করা সকলের কর্তব্য কিন্তু ক’জন এগিয়ে আসেন এই কাজে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। আর সেদিক দিয়ে দেখলে অভিনেতার এমন কাজকে প্রশংসা করছেন অনেকেই। কারণ কেউ কেউ মনে করছেন ,সেলিব্রেটি মানুষ এগিয়ে আসলে আরও বেশি করে সচেতনতা গড়ে উঠবে জনসাধারণের মধ্যে।
ব্যস্ত পেশাগত জীবনে
এদিকে সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি পেশাগত জীবনেও অক্ষয় কুমার ( Akshay Kumar) ব্যস্ত। শীঘ্রই মুক্তি পেতে চলেছে, তাঁর নতুন ছবি ‘জলিএলএলবি ৩’ ( Jolly LLB 3)। যেখানে তাঁকে দেখা যাবে আইনজীবীর ভূমিকায়। পাশাপাশি ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3) নিয়েও আলোচনা চলছে,যা নিয়ে আগে বিতর্কের সৃষ্টি হয়েছিল।
আরও পড়ুন: Motion Sickness: গানে গানেই মোশন সিকনেস থেকে মুক্তি, কিন্তু কীভাবে?
উল্লেখ্য, অক্ষয় কুমার (Akshay Kumar) বরাবরই পরিচিত সামাজিক চিন্তাভাবনার জন্য। এবারও তাঁর পরিবেশবান্ধব উদ্যোগ অনেকের চোখে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে। যদিও বিতর্ক পিছু ছাড়েনি। বলিউডে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন অক্ষয়। অনুরাগীরা মনে করে অক্ষয়ের এই সাফল্যের পিছনে রয়েছে তাঁর পরিশ্রম, সময়ানুবর্তিতা ও কাজের প্রতি ধারাবাহিকতা। তাঁর অভিনীত একাধিক ছবি প্রতিবছর মুক্তি পায়। যা আজকের দিনে খুব কম অভিনেতার পক্ষে সম্ভব। যদিও এ বিষয়েও মাঝে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল অক্ষয় কুমারকে। প্রশ্ন উঠেছিল, তিনি বছরে কেন একাধিক ছবিতে অভিনয় করেন? অবশ্য উত্তরে অভিনেতা স্পষ্ট জানিয়েছিলেন , তাঁর অভিনয় খুব প্রিয়। বিভিন্ন চরিত্রকে তুলে ধরতে তিনি বছরে একাধিক ছবিতে অভিনয় করে থাকেন।


