Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন মহলে (Dev) নানা আলোচনা শুরু হয়েছে। সেই আবহেই নতুন সরকারের কাজকর্ম নিয়ে নিজের মতামত জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। সম্প্রতি একটি চলচ্চিত্রের প্রিমিয়ারে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নতুন সরকারকে বিচার করার আগে কিছুটা সময় দেওয়া প্রয়োজন।
সরকারের প্রতি আস্থা (Dev)
দেবের বক্তব্য, কোনও সরকার ক্ষমতায় (Dev) আসার সঙ্গে সঙ্গেই সব সমস্যার সমাধান হয়ে যায় না। নীতি নির্ধারণ থেকে শুরু করে তা বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কাছে তার সুফল পৌঁছতে সময় লাগে। তাই মাত্র কয়েক সপ্তাহের অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত মূল্যায়ন না করে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। তাঁর বিশ্বাস, মানুষের প্রত্যাশা পূরণে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে।
নতুন সরকারকে নিয়ে আশাবাদী দেব (Dev)
বাংলা চলচ্চিত্র শিল্পের প্রসঙ্গ টেনে অভিনেতা জানান, অতীতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাঁকে এবং ইন্ডাস্ট্রির বহু কর্মীকেও। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি আশাবাদী যে কাজের পরিবেশ আরও উন্নত হবে এবং শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে প্রশ্ন করা হলে দেব জানান, নতুন প্রশাসনের অবস্থান সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য তাঁর জানা নেই। তবে তিনি মনে করেন, জনকল্যাণমূলক প্রকল্পগুলির ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের পরিকল্পনা স্পষ্ট হওয়া দরকার। সেই কারণেই তিনি এখনই কোনও মন্তব্য করতে চান না।


