Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিপাড়ায় এখন ছবি মুক্তি নিয়ে চোখে (Dhamaal 4) জোরদার জল্পনা। কোন ছবির মুক্তির তারিখ বদল হবে, কোন ছবির মুক্তি হবে নির্দিষ্ট দিনেই সেই নিয়েই চলছে সমালোচনার ঝড়। এই অবস্থায় প্রকাশ্যে এল আরও নতুন খবর।
ছবি মুক্তির আগেই সিদ্ধান্ত (Dhamaal 4)
মূলত জল্পনার কেন্দ্রবিন্দুতে দুটি (Dhamaal 4) ছবি। আলিয়া ও শর্বরী অভিনীত মহিলা কেন্দ্রিক ছবি আলফা ও অজয় দেবগণের সিক্যুয়েল ছবি ধামাল ৪. আলফা ছবির মুক্তির তারিখ ছিল ১০ জুলাই আর ধামাল ৪ মুক্তি পেতে চলেছিল ১৭ জুলাই। কাছাকাছি এই ছবি মুক্তির তারিখের জন্য বক্সঅফিসে এর কিছুটা প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তাই ছবি মুক্তির দিন এগিয়ে আনল আলফা।

ধামাল ৪ এর সিদ্ধান্ত (Dhamaal 4)
কিন্তু এখানেই থেমে থাকেনি বিষয়। অন্যদিকে ধামাল ৪-এর নির্মাতারাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ১৭ জুলাই নয় ধামাল ৪ মুক্তির কথা ভাবা হয়েছে ১০ জুলাই। দর্শকের প্রত্যাশার তুলনায় আরও বেশ খানিকটা এগিয়ে এল এই ছবি। তবে সবটাই এখনও আলোচনার পর্যায়ে আছে। আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও।

সত্যিই কি বদল হবে বলিপাড়ার জুলাই মাসের সিনে ক্যালেণ্ডার? বক্স অফিসেই বা কিরকম সাফল্য পেতে চলেছে এই দুই ছবি। এখন সব বলিপ্রেমী তথা সিনেপ্রেমীদের নজর এখন এর দিকে।


