Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নেপালে ফের হড়পা বানের (Nepal Flash Flood) দাপট। এ বার বিপর্যস্ত গোর্খা জেলার উত্তরাংশ। রবিবার ভোরে বুড়ি গণ্ডকী নদীতে আচমকা জলস্ফীতি দেখা দেওয়ায় নদীর তীরবর্তী একাধিক এলাকার বাড়িঘর ও দু’টি ঝুলন্ত সেতু ভেসে গিয়েছে। বিপদের আশঙ্কায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রথমে হতাহতের খবর না মিললেও পরে চার জনের নিখোঁজ হওয়ার কথা জানা গিয়েছে।
আচমকা বিকট গর্জন (Nepal Flash Flood)
ভোর চারটে নাগাদ নদীর দিক থেকে (Nepal Flash Flood) বিকট গর্জনের শব্দ শুনে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন স্থানীয়েরা। পরিস্থিতির আকস্মিকতায় অনেকে নিজেদের জিনিসপত্রও সরানোর সুযোগ পাননি। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার হোটেলগুলিতেও। পর্যটকেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে সরে যেতে শুরু করেন।
কেন বাড়ল জলস্তর? (Nepal Flash Flood)
গোর্খার মুখ্য জেলা আধিকারিক ধর্মেন্দ্রকুমার মিশ্র জানিয়েছেন, সিউরিবাসের উপরে ভূমিধসের খবর পাওয়া গিয়েছে। তবে নদীতে হঠাৎ জল বেড়ে যাওয়ার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের নির্দেশে উদ্ধারকাজ, ত্রাণ পৌঁছে দেওয়া এবং বাসিন্দাদের সরানোর জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। নিখোঁজ চার জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: CJP Leaders Released: ‘আরশোলারা মরে না’, দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্তির পর CJP-র বার্তা
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রবিবার সকালেও নদীর জলস্তর ওঠানামা করছিল। মাঝেমধ্যে বিপদসীমা অতিক্রম করায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, ভূমিধসে নদীতে অস্থায়ী জলাধার তৈরি হয়েছিল। পরে জলের চাপে সেটি ভেঙে পড়ায় হড়পা বান নেমে আসতে পারে। পরিস্থিতির দিকে নজর রেখে গোর্খা, ধাদিং ও চিতোয়ানের নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।


