Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদন করা অধিকাংশ অভিবাসীকে অনুমোদনের অপেক্ষায় দেশ ছাড়তে হবে না বলে স্পষ্ট করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (DHS Green Card)। সম্প্রতি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)-এর একটি বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তির পর এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তির ভাষায় বিভ্রাট (DHS Green Card)
গত সপ্তাহে প্রকাশিত ওই বিজ্ঞপ্তির ভাষা দেখে অনেকেই মনে করেছিলেন, স্থায়ী বাসিন্দার মর্যাদা (গ্রিন কার্ড) পেতে আবেদনকারীদের নিজ নিজ দেশে ফিরে গিয়ে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। এতে অভিবাসী, নিয়োগকারী সংস্থা এবং অভিবাসন আইনজীবীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
তবে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে DHS জানিয়েছে, এ বিষয়ে কোনও নতুন বা সার্বিক নীতিগত পরিবর্তন আনা হয়নি। বরং অভিবাসন কর্মকর্তারা আগের মতোই প্রতিটি আবেদন পৃথকভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। কোনও আবেদনকারীকে দেশের বাইরে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট মামলার পরিস্থিতির উপর(DHS Green Card)।
DHS-এর দাবি, এই ক্ষমতা কর্মকর্তাদের আগে থেকেই ছিল এবং সাম্প্রতিক নির্দেশিকা মূলত সেই বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার জন্য জারি করা হয়েছিল। তবুও কোন কোন আবেদনকারী অতিরিক্ত নজরদারির মুখে পড়তে পারেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। কর্মকর্তাদের মতে, যাঁরা ভিসার মেয়াদ অতিক্রম করে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বা এমন দেশ থেকে এসেছেন যেখানে নাগরিকদের সরকারি সহায়তার উপর নির্ভরতার হার বেশি, তাঁদের ক্ষেত্রে বেশি প্রশ্ন উঠতে পারে।
এদিকে অনেক অভিবাসন আইনজীবী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে কিছু গ্রিন কার্ড আবেদনকারীকে সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হচ্ছে কেন তাঁরা যুক্তরাষ্ট্রের ভেতর থেকে আবেদন করেছেন এবং নিজ দেশে ফিরে আবেদন করা সম্ভব ছিল কি না(DHS Green Card)।
আরও পড়ুন: Minor Arrest: আজমেরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: ১৭ বছরের নাবালকের পরিকল্পিত গণহত্যা!
২০২৪ সালে যুক্তরাষ্ট্র প্রায় ১৪ লক্ষ গ্রিন কার্ড অনুমোদন করেছে। এর মধ্যে প্রায় ৮.২ লক্ষ আবেদন ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদিত হয়, যা আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে অবস্থান করেই স্থায়ী বাসিন্দার জন্য আবেদন করার সুযোগ দেয়। বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এলে দক্ষ বিদেশি কর্মী ও পরিবারভিত্তিক অভিবাসনের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে (DHS Green Card)।



