Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগে বারুইপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুধাংশু নস্কর ওরফে ভাস্কর (৫১)-কে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ (Baruipur)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার এসআই অর্ঘ্য মন্ডল-এর নেতৃত্বে পুলিশ ও CAPF-এর যৌথ বাহিনী বারুইপুর থানার অন্তর্গত সালাপুরে সুধাংশু নস্করের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তল্লাশির সময় বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়।

দুর্যোগ মোকাবিলার জন্য বরাদ্দ (Baruipur)
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ মোকাবিলার জন্য বরাদ্দ ৭০টি প্লাস্টিকের টারপলিন, ৩০টি কম্বল এবং ৬টি সিল করা প্যাকেট। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় উদ্ধার হওয়া সরকারি ত্রাণ সামগ্রী নিজের হেফাজতে রাখার বিষয়ে কোনও সন্তোষজনক ব্যাখ্যা বা বৈধ নথিপত্র দেখাতে পারেননি সুধাংশু নস্কর। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: Smart Border: স্মার্ট বর্ডার প্রকল্পে জোর শাহের, ‘প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে হবে’

পুলিশ জানিয়েছে (Baruipur)
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও সেগুলি কীভাবে তার বাড়িতে পৌঁছল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। তদন্তের স্বার্থে আরও কিছু তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।



