Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: বিশ্ব যোগ দিবস উপলক্ষে ৭ দিন রেড রোড (Calcutta High Court) বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশনের করা মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর।
বন্ধ থাকবে রেড রোড (Calcutta High Court)
আন্তর্জাতিক যোগ দিবস পালনের (Calcutta High Court) জন্য ১৪ জুন রাত ১০টা থেকে ২১ জুন পর্যন্ত সাত দিন রেড রোড বন্ধ থাকবে বলে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে পুলিশ। যোগ দিবসের কর্মসূচিতে যোগ দিতে রবিবার কলকাতায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিন রেড রোডের কর্মসূচিতে মোদির পাশাপাশি থাকবেন কেন্দ্রের একাধিক মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করে অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশন।
কেন এই মামলা? (Calcutta High Court)
মামলাকারী আইনজীবী সংগঠনের দাবি,শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা রেড রোড ৭ দিন ধরে বন্ধ রাখায় সকাল থেকে প্রবল যানজটের সৃষ্টি হচ্ছে। আইনজীবী, আদালতের কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে আসা এবং ফেরার সময়ে হয়রানি হতে হচ্ছে।
বিচারপতির নির্দেশ
সেই মামলায় বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্য নির্দেশ দেন: রেড রোড বন্ধের জন্য কলকাতা হাইকোর্টের আইনজীবীদের যাতায়াত ও কলকাতা হাইকোর্ট অভিমুখী যান চলাচল যাতে অব্যাহত থাকে সেই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনারকে নজর রাখতে হবে। বিকল্প ব্যবস্থার আয়োজনও করতে হবে পুলিশকে। সময় মতো যাতে কলকাতা হাইকোর্টের কর্মচারী এবং আইনজীবীরা পৌঁছতে পারেন সে বিষয়েও নজর রাখতে হবে। এমনই নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচাৰ্য্যর। যোগ অনুষ্ঠান রবিবার। রবিবারের আগে অন্যান্য দিনগুলির ক্ষেত্রে এই রায় প্রযোজ্য। মামলায় সেনাবাহিনীকে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। অনুষ্ঠান শেষ হওয়ার পর দ্রুত রাস্তা পরিষ্কার করে দিতে হবে। ৩ সপ্তাহের মধ্যে এই নিয়ে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে আদালতে। ২৪ জুন এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: Land Dispute ISF Clash: আইএসএফের শালিশি সভা ঘিরে রণক্ষেত্র! জমি বিবাদ সংঘর্ষে আহত ৭!
মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচাৰ্য্য এদিন শুনানিতে বলেন, নরেন্দ্র মোদির ২১ জুন যোগা অনুষ্ঠানের জন্য ৭ দিন ধরে রেড রোড বন্ধ। রেড রোডের ৫০% দিয়ে গাড়ি চলাচল করলে কোনও অসুবিধা নেই। হাইকোর্টে আইনজীবীদের ঘুরে আসতে হচ্ছে।
বিচারপতি সৌগত ভট্টাচাৰ্য্য রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন,
অনুষ্ঠানটি রেড রোডে না করে ব্রিগেডে নয় কেন? তার জবাবে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লদ্বল ভট্টাচাৰ্য্য বলেন, এই মামলা গ্রহণযোগ্য নয়। আবেদনকারী উত্তপাড়ার বাসিন্দা। তাঁর যাতায়াতের সঙ্গে রেড রোডের কোনও সম্পর্ক নেই। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, বিকল্প যাতায়াতের রাস্তার ব্যবহার করেছে পুলিশ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধামন্ত্রীর নিরাপত্তা দেখে এসপিজি। ব্রিগেডে করলে নিরাপত্তার অভাব হবে। সেই কারণে রেড রোড।
সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য্য এই নির্দেশ দিয়েছেন।


