Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঁচবার বিশ্বকাপ জেতা দল ফের আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামতে চলেছে (Brazil)।
প্রস্তুত ব্রাজিল ব্রিগেড (Brazil)
অপেক্ষার ফল মিষ্টি হয়। সেই প্রমাণ মেলার বছর ২০২৬। এই বছর যেন ঘুরে দাঁড়ানোর বছর। অপেক্ষার ফল পেয়েছে ইস্টবেঙ্গল এবং আর্সেনাল। ২২ বছর পর আইএসএল জিতে ভারত সেরা হয়েছে লাল হলুদ শিবির। দীর্ঘ প্রতীক্ষার পর এই জয় নতুন করে ইতিহাস লিখেছে কিশোর ভারতী স্টেডিয়ামে (Brazil)।
অন্যদিকে আবার সেই ২২ বছরের প্রতীক্ষা। ২২ বছরের খরা কাটিয়ে প্রিমিয়ার লিগ জিতেছে আর্সেনাল। তাঁদেরও অপেক্ষায় থাকতে হয়েছে দীর্ঘ দিন। আর এই অপেক্ষা শুধু প্রহর গোনা নয় বরং প্রতিটা রক্তক্ষরণ মনে রেখে ময়দানে সবটা উজাড় করে দেওয়ার প্রতিজ্ঞা। আবার রোনাল্ডোর গোলে কাপ জিতেছে আল নাসের। তবে এক্ষেত্রে ব্যবধান এতটা বেশি নয়। তবে ব্রাজিলের কাছে আবার ২২ নয় ২৪।
শেষ বিশ্বকাপ জেতার পর কেটে গেছে ২৪ বছর কিন্তু ব্রাজিলের মাথায় ওঠেনি বিশ্বজয়ের খেতাব। এবার পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল ষষ্ঠ বার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে। এই বিশ্বকাপের আগে ব্রাজিলকে অন্যতম দাবিদার বলেই মনে করা হচ্ছে। ব্রাজিলকে নিয়ে উন্মাদনা ভারতেও কম না। ভারতীয়রা অনেক বেশি প্রত্যাশা রাখে ব্রাজিল দলের থেকে (Brazil)।

ভারতে ফুটবল বিশ্বকাপের সময় দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে ব্রাজিল এবং অন্যদিকে আর্জেন্টিনা। পেলে থেকে মারাদোনা, মেসি থেকে নেইমার। জেনারেশন পাল্টেছে তবে এই দ্বৈরথ থেকে গেছে। প্রজন্মের পর প্রজন্ম এসেছে কিন্তু এই উত্তেজনার ব্যাটন নিয়ে এগিয়ে যাচ্ছে জেন জি থেকে এখনকার প্রজন্ম। দীর্ঘদিন কাপ না পাওয়ার পরেও সেই সমর্থনে ভাটা পড়েনি। এবার ব্রাজিল রয়েছে গ্রুপ সি-তে। তাদের সঙ্গে রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। তুলনামূলক ভাবে সহজ গ্রুপ বলা যেতেই পারে।
আরও পড়ুন: Dipsita Dhar: বক্তৃতার ভিডিওর বিকৃতি, হাইকোর্টের দ্বারস্থ দীপ্সিতা
ফিফা বিশ্বকাপে ব্রাজিল দলের সূচি
১৪ জুন, রবিবার: বনাম মরক্কো, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, রাত সাড়ে তিনটে
২০ জুন, শনিবার: বনাম হাইতি, লিনকন ফিনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া, ভোর সাড়ে ৬টা
২৫ জুন, বৃহষ্পতিবার: বনাম স্কটল্যান্ড, হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, রাত সাড়ে তিনটে
তাদের তিনটে ম্যাচই হবে আমেরিকায়। এখন সময় বলবে বিশ্বকাপ জয়ের পর সেই পরিচিত সাম্বা নাচ দেখা যায় নাকি এইবারের বিশ্বকাপকেও ঘিরে থাকে একরাশ হতাশা (Brazil)।


