Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হঠাৎ অসুস্থ হয়ে (Dipsita Dhar) হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার রাতে নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেও শেষরক্ষা না হওয়ায় গভীর রাতে কলকাতার বাইপাসের ধারে আর এন টেগোর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
কেমন আছেন রেখা? (Dipsita Dhar)
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিধায়কের শারীরিক (Dipsita Dhar) অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রেখে চিকিৎসা চলছে। হাসপাতালের মেডিকো লিগাল ফর্মে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকের বিষক্রিয়ার উল্লেখ রয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অর্গানোফসফরাস গোত্রের কীটনাশকের কারণে এই সমস্যা হয়ে থাকতে পারে।
কিভাবে হল বিষক্রিয়া? (Dipsita Dhar)
হাসপাতালে ভর্তির (Dipsita Dhar) সময় রেখা পাত্রের শ্বাসপ্রশ্বাসে সমস্যা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং বারবার আচ্ছন্ন হয়ে পড়ার মতো উপসর্গ দেখা গিয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কীভাবে তাঁর শরীরে বিষাক্ত পদার্থ প্রবেশ করল, তা এখনও পরিষ্কার নয়। খাবারের মাধ্যমে বিষক্রিয়া হয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার হাসপাতালে রেখা পাত্রকে দেখতে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। মন্ত্রী জানান, ঘটনার তদন্ত করবে পুলিশ। অন্যদিকে, বিজেপি নেতা সুকান্ত মজুমদারও জানিয়েছেন, তদন্তে অপরাধের প্রমাণ মিললে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: BJP MLA Rekha Patra: ভেন্টিলেশন সাপোর্টে বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও কাটেনি বিপদ
এই ঘটনায় রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাম নেত্রী দীপ্সিতা ধর রেখার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি বলেছেন, “উনি সুস্থ হয়ে উঠুন। রাজনীতিতে… অবশ্যই ওনার রাজনৈতিক বিরোধিতা থাকবে। কিন্তু কোনও মানুষ, তাঁর ব্যক্তিগত স্বাস্থ্যের অবনতি আমরা চাই না এবং তদন্ত হোক, যে কোথা থেকে বিষক্রিয়া হল, কীভাবে হল, না অন্য কোনও মোটিভ রয়েছে। আমি চাইব উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।” পাশাপাশি বিষক্রিয়ার প্রকৃত কারণ এবং এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আনার দাবি জানিয়েছেন তিনি।


