Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বড়সড় প্রেমের গল্প নয়, বরং ছোট ছোট মুহূর্ত (Lovuduvu Song), মিষ্টি ঝগড়া, একে অপরকে নিঃশব্দে বুঝে নেওয়া আর একসঙ্গে পথ চলার অনুভূতিই উঠে এসেছে কাতুকুতু বুড়ো ছবির প্রথম গান ‘Lovuduvu’-তে। ছবির মুক্তির আগেই এই গান দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।
গানের কথা ও কণ্ঠ কার? (Lovuduvu Song)
গানটির কথা লিখেছেন এবং কণ্ঠও দিয়েছেন পরিচালক (Lovuduvu Song) উজান গঙ্গোপাধ্যায়। সুরের দায়িত্বে রয়েছেন দেবায়ন বন্দ্যোপাধ্যায়। উজানের সঙ্গে এই গানে কণ্ঠ মিলিয়েছেন রাপূর্ণা ভট্টাচার্য। পরিচালক হিসেবে পরিচিত উজানের কাছে এই গান আরও বিশেষ, কারণ এটি তাঁর গীতিকার ও গায়ক হিসেবে প্রথম কাজ।
কেদার ও পারোর প্রেমের সফর (Lovuduvu Song)
‘Lovuduvu’-তে কেদার ও পারোর প্রেমের সফরকে তুলে ধরা হয়েছে একেবারে আজকের প্রজন্মের ভাষায়। রিল, মিম, ছোটখাটো অভিমান, হাসি-ঠাট্টা আর সম্পর্কের গ্রিন ফ্ল্যাগ-সব মিলিয়ে গানটি প্রেমের এক সহজ-সরল অথচ হৃদয়ছোঁয়া ছবি এঁকেছে। মিউজিক ভিডিওর অন্যতম আকর্ষণ রহস্যময় এক সুপারহিরো অ্যাকশন ফিগার, যাকে বেহালা বাজাতে দেখা যায়। এই অভিনব সংযোজন প্রেমের গল্পে এক অন্যরকম জাদুর আবহ তৈরি করেছে।
আরও পড়ুন: Abhisek Banerjee: কণ্ঠস্বরের নমুনা মামলায় অস্বস্তিতে অভিষেক, দ্রুত শুনানির আর্জি খারিজ
সুরকার দেবায়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলচ্চিত্রে এটি তাঁরও প্রথম কাজ। নতুন ধরনের সাউন্ডস্কেপ তৈরি করার চেষ্টা করেছেন তিনি। পাশাপাশি, এই গানের একটি বিশেষ সংস্করণও পরে প্রকাশ করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন।
রোম্যান্স, রহস্য ও কল্পনার মিশেলে তৈরি কাতুকুতু বুড়োর পরিচালনা করেছেন উজান গঙ্গোপাধ্যায়। আগামী ২৪ জুলাই, ২০২৬ সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। তার আগে ‘Lovuduvu’ ইতিমধ্যেই প্রেমের আবেশে ভাসাচ্ছে দর্শকদের।


